চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জরিমানাসহ ওয়ার্নারকে তিন ডিমেরিট পয়েন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

তিনটি ডিমেরিট পয়েন্ট, সঙ্গে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা। সাজঘরে ফেরার পথে কুইন্টন ডি ককের সঙ্গে গালাগালি করায় অস্ট্রেলিয়ার সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এই শাস্তি দিয়েছে আইসিসি।

আর একটি পয়েন্ট পেলেই ওয়ার্নার নিষিদ্ধ হবেন। আইসিসির নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মধ্যে কোনো খেলোয়াড় চার ডিমেরিট পয়েন্ট পেলে সেটি রূপান্তরিত হবে দুই নিষেধাজ্ঞা পয়েন্টে। এতে এক টেস্ট কিংবা দুই ওয়ানডে বা দুটি টি-টুয়েন্টি নিষিদ্ধ হতে হয় সংশ্লিষ্ট খেলোয়াড়কে।

ওয়ার্নারের পাশাপাশি ডি ককও আইসিসির তদন্তে অভিযুক্ত হয়েছেন। ওয়ার্নার শাস্তির বিরুদ্ধে আপিল না করলেও ডি কক করতে পারেন বলে জানিয়েছে ক্রিকইনফো।

ডারবান টেস্টের চতুর্থদিন চা বিরতির সময় সাজঘরে ফেরার পথে ডি কক-ওয়ার্নার বাকযুদ্ধে জড়ান। ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ে।

ফুটেজটি প্রথম প্রকাশ করে সাউথ আফ্রিকান গণমাধ্যম ইন্ডিপেনডেন্ট মিডিয়া। তাতে দেখা যায়, অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ ওয়ার্নারকে সামলাতে হিমশিম খাচ্ছেন। আরও কয়েকজন তাকে ঘিরে ধরলেও থামছেন না। ডি-কককে উদ্দেশ্য করে কিছু একটা বলেই যাচ্ছেন। পরে জানা যায়, ওয়ার্নার তখন গালি দিয়েছিলেন।

ডি-ককের সঙ্গে ওয়ার্নারের ঝগড়া হাতাহাতি পর্যায়ে যায়নি স্মিথের কারণে। ফুটেজে দেখা যায় অস্ট্রেলিয়ান অধিনায়ক স্মিথ ওর্য়ানারকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেভিড ওয়ার্নার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জ্বলন্ত সূর্যের তেজ ছাপিয়ে উন্মাতাল তারুণ্য

পরবর্তী

অসুস্থতা জয় করে সমাবেশে সাজেদা চৌধুরী

পরবর্তী

অসুস্থতা জয় করে সমাবেশে সাজেদা চৌধুরী

পাটপণ্য মেলা

নান্দনিক পাটপণ্যের পসরা সাজিয়ে বসেছে পাটপণ্য মেলা

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT