জবি প্রতিনিধি: গত ১৩ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুর্জয় বাসে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৬ জন শিক্ষার্থীকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করার ঘটনায় দু’জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন দর্শন বিভাগের মেহেদী হাসান এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাসফিক খান আদর।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক তদন্ত রিপোর্টে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় এবং এমন আচরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলভ নয় ও শৃঙ্খলা পরিপন্থী।







