রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেছেন।
অনুষ্ঠানে তিনি বলেছেন, বাংলাদেশ সারবিশ্বে সম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে প্রতিটি ধর্মীয় উৎসব সার্বজনীনভাবে উদ্যাপন হয়। আবহমান কাল থেকে এদেশের সকল ধর্মের অনুসারী পারস্পরিক সম্প্রীতি ও বন্ধুত্ব বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছেন।
সমাজে বিদ্যমান ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনকে আরো দৃঢ় করে তা জতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে কাজে লাগানের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, মানব কল্যাণ ও মানবতার সেবাই ধর্মের মূল লক্ষ্য ও আদর্শ।







