আন্তর্জাতিক

জন্মহার বাড়াতে মাতৃত্বকালীন ছুটি বাড়াল চীন

বাচ্চারা ও বৃদ্ধরা মাস্ক পরে স্বাস্থ্য সচেতনতা দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

জন্মহার রেকর্ড সংখ্যক কমে যাওয়ায় দক্ষ ও কর্মক্ষম জনশক্তি বাড়াতে সন্তান জন্মদানে উৎসাহিত করছে চীন। একই সাথে বাড়ানো হয়েছে মাতৃত্বকালীন ছুটিও।

এএফপি জানিয়েছে, নতুন করে চীনের বেশ কয়েকটি অঞ্চলে অন্তত ৩০ দিন মাতৃত্বকালীন ছুটি বাড়ানো হয়েছে। পরিবারে তৃতীয় সন্তান জন্ম দেওয়ার অনুমতি দিতে কঠোর পরিবার পরিকল্পনার নিয়ম শিথিল করার জন্য এই পরিবর্তন আনা হয়েছে। সর্বশেষ প্রয়াস হিসেবে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বেইজিংয়ের স্থানীয় সরকার ঘোষণা করে, নারীরা এখন থেকে ১৫৮ দিন মাতৃত্বকালীন ছুটি নিতে পারবেন। তবে চীনের পূর্বাঞ্চল ঝেজিয়াং প্রদেশে দ্বিতীয় বা তৃতীয় সন্তানের মায়েরা এখন মোট ১৮৮ দিন মাতৃত্বকালীন ছুটি কাটাতে পারবেন।

এর আগে চীনে মায়েরা বেতনসহ ৯৮ দিনের মাতৃত্বকালীন ছুটি কাটাতে পারতেন।

বিষয়:মাতৃত্বকালীন ছুটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…