চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাতি-নাতনিদের যত্ন নেয়ার জন্য বেতন পাবেন দাদা-দাদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২৪
আন্তর্জাতিক
A A

স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেনে চালু হয়েছে নতুন পদ্ধতি। নাতি-নাতনিদের দেখা-শোনার জন্য দাদা-দাদী পাবেন বেতন। এমনকি সবেতনে চাকরি থেকে ছুটিও নিতে পারবেন তারা।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, সোমবার এক যুগান্তকারী নতুন আইন চালু করেছে সুইডিশ পার্লামেন্ট।

নতুন আইন অনুযায়ী, দাদা-দাদিরা তাদের নাতি-নাতনিদের জন্মের এক বছরের মধ্যে তাদের যত্নের জন্য তিন মাসের ছুটি নিতে পারবেন। যেখানে তাদের মাসিক বেতন চলতে থাকবে।

গত ডিসেম্বরে মাতৃত্ব এবং পিতৃত্বকালীন ভাতা স্থানান্তরের বিষয়ে সরকারের প্রস্তাব অনুমোদন করার পর এই আইনটি পাস হয়। সুইডেনে মাতৃত্বের পাশাপাশি পিতারা সবেতনে ছুটি পান নির্দিষ্ট সময়।

আইন অনুযায়ী, পিতামাতা তাদের নির্ধারিত ছুটির একটা অংশ সন্তানের দাদা-দাদিকে হস্তান্তর করতে পারবেন। সোশ্যাল ইন্স্যুরেন্স এজেন্সির মতে, এক দম্পতি সর্বোচ্চ ৪৫ দিন ছুটি হস্তান্তর করতে পারবেন। তবে যদি দম্পতির একজন হন, তবে সর্বোচ্চ ৯০ দিন হস্তান্তর করার সুযোগ পাবেন তিনি।

এক কোটি জনসংখ্যার এই স্ক্যান্ডিনেভিয়ান দেশ প্রজন্মের পর প্রজন্ম ধরে একটি সমাজ তৈরি করছে, যেখানে নাগরিকদের দোলনা থেকে কবর পর্যন্ত যত্ন নেওয়া হয়।

Reneta

সুইডেন এমন একটি দেশ, যেখানে সন্তান জন্ম হওয়ার পর অন্তত ৪৮০ দিন বা ১৬ মাস মায়েরা সবেতনে মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। তবে এর মধ্যে ৩৯০ দিনের জন্য তিনি শতভাগ বেতন পেয়ে থাকেন। আর বাকি ৯০ দিনের জন্য তার নির্ধারিত বেতনের একটি অংশ পেয়ে থাকেন।

এছাড়াও দেশটিতে সন্তান লালন-পালনের জন্য আরও কিছু সুযোগ-সুবিধা দেওয়া হয়। যার একটি হচ্ছে, সন্তানের ৪ বছর না হওয়া পর্যন্ত তারা কম সময় কাজ করবেন। তবে এই সুবিধাটাও সরকারি চাকরিজীবীরা পান সন্তানের ১২ বছর পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছুটিদাদা-দাদিমাতৃত্বকালীন ছুটিসুইডেন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের লাল কার্ডটি ভুল ছিল, জানাল ফুটবলের নিয়ম-কানুন বিষয়ক প্যানেল

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সারাদেশে বিক্ষোভ ডেকেছে এনসিপি

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘সুবহানাল্লাহ’-যে শব্দটি হাজার বছরের ইতিহাস বহন করে

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি বক্তব্য

জুলাই ২৯, ২০২৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছে, চলছে উদ্ধার অভিযান

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT