আন্তর্জাতিক

সিকিমে মাতৃত্বকালীন ছুটি হবে একবছর

মাতৃত্বকালীন ছুটির জন্য ল্যাপটপে লেখা বোর্ড ও শিশুর বোতল. Channel i News - চ্যানেল আই নিউজ

ল্যাপটপের স্ক্রিনে মাতৃত্বকালীন ছুটির জন্য বোর্ড, পাশে শিশুর বোতল ও গামছা রাখা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের সিকিমে মাতৃত্বকালীন ছুটি একবছর দেয়ার ঘোষণা করেছে সরকার। ছুটির সিদ্ধান্ত ঘোষণা করে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং জানান, সরকারি কর্মচারীরা যাতে তাদের সন্তান এবং পরিবারের সঠিক পরিচর্যা করতে পারেন, সেই কারণেই সরকারের এই পদক্ষেপ।

বুধবার (২৬ জুলাই) সিকিমের সিকিম স্টেট সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর বার্ষিক সাধারণ সভায় মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং এ সিদ্ধান্তের ঘোষণা দেন।

সিকিম প্রশাসন জানিয়েছে, খুব তাড়াতাড়ি সরকারি চাকুরীজীবীদের বিধিতে এই ঘোষণা অনুযায়ী পরিবর্তন আনা হবে।

উল্লেখ্য, ভারতের ১৯৬১ সালের মাতৃত্বকালীন সুবিধা সংক্রান্ত আইনে, মহিলা কর্মীদের ৬ মাস কিংবা ২৬ সপ্তাহের সবেতন ছুটি দেওয়ার কথা বলা হয়েছে।

বিষয়:ভারত মাতৃত্বকালীন ছুটি সিকিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…