চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জনপ্রিয় নয়’ ফেসবুক রিঅ্যাকশন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ১২, মে ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

তিন মাসেরও বেশি সময় আগে ফেসবুক তার জনপ্রিয় লাইক বাটনের সঙ্গে যোগ করেছিল হাসি, কান্না, বিস্ময়, ভালোবাসা ও রাগের মতো কিছু আবেগ বা প্রতিক্রিয়া প্রকাশক আইকন। এগুলোর নাম দেয়া হয়েছিল ফেসবুক রিঅ্যাকশনস। আশা করা হয়েছিল চালু হওয়ার পর থেকে ফিচারটি দারুণ সারা ফেলবে ব্যবহারকারীদের মধ্যে।

কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা পেলেও তা আশানুরূপ নয় বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। দেখা গেছে, ফেসবুক রিঅ্যাকশনসের চেয়ে সেই চিরাচরিত লাইক বাটনেরই ব্যবহার এখনো বেশি।

ফেব্রুয়ারির শেষ দিকে আনুষ্ঠানিক শুরুর পর ব্যবহারকারীরা রিঅ্যাকশন বাটনগুলো কীভাবে কতটা ব্যবহার করছে, তা জানার জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কুইন্টলি ১ লাখ ৩০ হাজার ফেসবুক পোস্ট নিয়ে গবেষণাটি চালায়।

এতে দেখা যায়, ৯৭ শতাংশ ব্যবহারকারী তাদের আবেগ-অনুভূতি প্রকাশে লাইক, কমেন্ট ও শেয়ার ব্যবহার করেছেন। বাকি মাত্র ৩ শতাংশ ক্ষেত্রে রিঅ্যাকশন বাটনগুলো ব্যবহৃত হয়।

গবেষকরা জানান, বিশ্লেষণের প্রথম ধাপ অনুসারে, এখন পর্যন্ত গড় অনুপাতে ফেসবুক রিঅ্যাকশনস খুব বেশি ব্যবহার হচ্ছে না।

তবে যে পরিমাণ রিঅ্যাকশন ব্যবহৃত হচ্ছে তার মধ্যে ‘ভালোবাসা’ (Love) ব্যবহার হচ্ছে সবচেয়ে বেশি। ছবির তুলনায় ভিডিওতে রিঅ্যাকশন ব্যবহারের হার ৪০ শতাংশ বেশি বলে গবেষণায় বেরিয়ে এসেছে। এক্ষেত্রে বিস্ময় প্রকাশক ‘ওয়াও’ (Wow) রিঅ্যাকশন বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়।

Reneta

রাগ দেখানো বাটন Angry ছবির তুলনায় ভিডিওতে ব্যবহার হয় দ্বিগুণেরও বেশি। তবে রাগ এবং দুঃখ প্রকাশক (Sad) আইকন দু’টির ব্যবহার সার্বিকভাবে বেশ কম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT