আন্তর্জাতিক

জঙ্গি সংশ্লিষ্টতায় অভিযুক্ত দুই ব্রিটিশ সাংবাদিক

জঙ্গি সংশ্লিষ্টতায় অভিযুক্ত দুই ব্রিটিশ সাংবাদিক

ভাইস নিউজের দুই ব্রিটিশ সাংবাদিক ও একজন অনুবাদকের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের পক্ষে কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত করে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে তুরষ্কের একটি আদালত।

ভাইস নিউজের হয়ে কাজ করা ওই দুই ব্রিটিশ সাংবাদিকের নাম জেক হ্যানরাহান ও ফিলিপ পেন্ডলেবারি। তুরস্কের দিয়ারবাকির শহর থেকে বৃহস্পতিবার তাদের আটক করা হয়।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছে পিকেকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কিংবা আইএস যোদ্ধাদের সমর্থন করার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

তবে ওই অভিযোগ অস্বীকার করে,এটিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন অভিযুক্তরা।

বিষয়:তুরস্ক পিকেকে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…