শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ

নিখোঁজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। আরিফুল ইসলাম নামের ঐ শিক্ষার্থী ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ৮ম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

গতকাল দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে তিনি হারিয়ে যান।  কেরাণীগঞ্জেই বাস করতেন তিনি।

আরিফুলের ভাই রাশেদুল ইসলাম এ ব্যাপারে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আরিফুলের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার মারুফদাহ গ্রামে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার কোনো সন্ধান পেলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী (০১৭১৫-৩৯৮-০৪৭) ও তার ভাই রাশেদুল ইসলাম (০১৭৬৪৫৩২৪৯৩) এর সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

বিষয়:নিখোঁজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…