ক্রিকেট

ছোট লক্ষ্যেও চ্যালেঞ্জে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, খেলাধুলার মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার একটি ম্যাচে ব্যাটিং করছেন, মাঠে খেলাধুলার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ওপেনারদের দুর্দশা কাটল না বিশ্বকাপের মূল ম্যাচেও। শ্রীলঙ্কার দেয়া ১২৫ রানের সহজ লক্ষ্যেও স্বস্তিতে নেই বাংলাদেশ।  ৬ রানের মধ্যে সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমের বিদায়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও দ্রুত ফিরেছেন সাজঘরে। পাওয়ার প্লে’তে ৩ উইকেট হারিয়ে ভীষণ চাপে রয়েছে টিম টাইগার্স।

প্রথম ওভারেই রানের খাতা খোলার আগে ফেরেন সৌম্য। ৩ রানে আউট হন তানজিদ। শান্ত ১৩ বলে ৭ রানে ফেরেন সাজঘরে।

লিটন দাস লড়াই করে যাচ্ছেন। তাওহিদ হৃদয়েকে নিয়ে জুটি গড়ে দলীয় পঞ্চাশ পার করেছেন। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৮ রান।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান তোলে শ্রীলঙ্কা।
বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ ডালাস বাংলাদেশ-শ্রীলঙ্কা বাংলাদেশ২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…