চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট বোনকে হারালেন নওয়াজউদ্দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

বাংলাদেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত ‘নো ল্যান্ডস ম্যান’-এর প্রজেক্ট নিয়ে যখন নিউ ইয়র্কে ব্যস্ত বলিউড তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকী, ঠিক সেসময় পেলেন নিজের ছোট বোনের মৃত্যু সংবাদ!

দীর্ঘ আট বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে যাচ্ছিলেন নওয়াজউদ্দিনের ২৬ বছর বয়সী বোন সায়মা। শেষ পর্যন্ত পুনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সায়মা তামশি সিদ্দিকী।

রবিবার উত্তর প্রদেশের বুধানা গ্রামে নওয়াজউদ্দিনের পৈতৃক বাড়িতে ছোট বোনের দাফন সম্পন্ন হবে। যেখানে পুরো পরিবার উপস্থিত থাকবেন।

গত বছর সোশ্যাল মিডিয়াতে নওয়াজউদ্দিন একটি পোস্টের মাধ্যমে ক্যানসার আক্রান্ত ছোট বোনের কথা জানিয়েছিলেন। তখন তিনি পোস্টে সায়মা সম্পর্কে বলেন, ১৮ বছর বয়স থেকে ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত সায়মা। তার ইচ্ছা শক্তি এবং ঘুরে দাঁড়ানোর সাহস সব প্রতিকূলতাকেই জয় করে ছিল। তেমন পোস্টের এক বছর পরেই বোনহারা হলেন নওয়াজ।

উত্তর প্রদেশের ছোট গ্রাম বুধানায় একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে সাত ভাই ও দুই বোনের বিরাট সংসারে বড় হয়েছেন নওয়াজউদ্দিন। এরমধ্যে ছোট বোনটিকে হারিয়ে শোকার্ত গোটা পরিবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নওয়াজউদ্দিননো ল্যান্ডস ম্যানফারুকীবলিউডবাংলাদেশলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ড. ইউনূস-নুরজাহানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

জুন ৮, ২০২৬

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন নির্ধারণ, মূল বেতন ৩২ হাজার টাকা

জুন ৮, ২০২৬

কিশোরগঞ্জে বজ্রপাতে পুরোহিতের মৃত্যু

জুন ৮, ২০২৬

ইরান যুদ্ধ ও নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত সাক্ষাৎকার

জুন ৮, ২০২৬

মার্কিন অনুরোধ উপেক্ষা করে বৈরুতে ইসরায়েলের বিমান হামলা

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT