অল্প কিছুদিন আগেই মামা হয়েছেন সালমান। এই বছরের মার্চেই সালমানের ছোট বোন অর্পিতা খান ও আয়ুস্মান শর্মার ঘর আলো করে আসে একটি ছেলে সন্তান।
মামা হওয়ার পর যারপরনাই খুশি সালমান। পুরো পরিবারেই বয়ে যায় আনন্দের বন্যা।
এবার ছোট্ট অহিলের সঙ্গে একটি মজার ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করলেন সালমান নিজেই। ভিডিওতে দেখা যায় সালমানের সঙ্গে সুলতানের পোজ দিলেন ছোট্ট অহিল।
এমনকি অহিলের সামনে ‘মে হু হিরো তেরা’ গানটিও গেয়ে শোনান সালমান। সেই সময়েও অর্পিতার কোলে থাকা অহিল একজন বক্সারের মতোই পোজ দিয়ে ছিলেন।
কি আর করা, অবশেষে ভাগ্নের মন রক্ষা করতে তার সঙ্গে খানিকটা বক্সিং করে নেন বলিউডের এই দাবাং হিরো।








