ছেলে-মেয়েদের বিগড়ে যাওয়ার সমস্যা ইন্টারনেট না, অন্য জায়গায়

তিনজন যুবক মোবাইল ফোনে একসঙ্গে দেখছেন, outdoor setting with greenery in the background. Channel i News – চ্যানেল আই নিউজ
ছেলে-মেয়েদের বিপথে যাওয়ার পেছনে বাবা-মায়েরা দায়ী করছেন ইন্টারনেটের অত্যাধিক ব্যবহারের প্রবণতাকে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন আধুনিক জীবনে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে ইন্টারনেটের কোন বিকল্প নেই। বাবা-মায়েরা ইন্টারেনেট ব্যবহারের সঙ্গে পরিচিত নয় বলে ছেলে-মেয়েদেরও এর সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি মেনে নিতে পারছেন না। আর বিশ্লেকষকরা মনে করছেন বিগড়ে যাওয়ার পেছনে ইন্টারনেট নয়। সমস্যাটা অন্য জায়গায়।
এ বিষয়ে মুনির হাসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন,
গত দুইদিন দুইটি টক-শোদে গিয়ে বুজতে পারলাম আমাদের প্যারেন্টিং-এর সমস্যা আছে। ছেলে-মেয়েদের বিগড়ে যাওয়ার পেছনে নাকি বাবা-মা’রাই দায়ী!
বলা হচ্ছে ইন্টারনেট, কম্পিউটার এগুলোতো বাবা-মারা দেখেন নাই। সে কারণে এগুলো এপ্রিসিয়েট করেন না।
এদেরকে কে বোঝাবে আমি আর আমার বাবা একসঙ্গে টেলিভিশন দেখেছি কারণ আমার জন্মের পরই আমাদের বাসায় টেলিভিশন এসেছে, আমার দাদার আগেই আমার বাবা রেডিও দেখছেন। কারণ এটাই জগতের নিয়ম।
আগে থেকে না দেখাটা কোন সমস্যা না। সমস্যা অন্য জায়গায়। সেটা যদি কেউ দেখতে না চায় তাহলে অবশ্য ভিন্ন কথা।
হ্যাপি প্যারেন্টিং







