প্রায় অর্ধলাখ মানুষের দীর্ঘ ৬৮ বছরের অবরুদ্ধ জীবনের অবসানের মধ্য দিয়ে বদলে গেলো বাংলাদেশ ও ভারতের মানচিত্র। দু’দেশের ১৬২ ছিটমহল আর ছিটমহল নামে পরিচিত হবে না, স্ব স্ব দেশের পতাকা হাতে উৎসবে মেতেছে ওই জনপদের মানুষেরা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই ঐতিহাসিক দিনটি নিয়ে তার ফেসবুক পেজে লিখেছেন, এখন থেকে ‘ছিটমহল’ বলে আর কিছু থাকলো না। পিতার আরেকটি স্বপ্নের বাস্তবায়ন করলেন জননেত্রী শেখ হাসিনা।







