চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাদ বাগান করলে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স ছাড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২০
- সেমি লিড, কৃষি
A A

বাড়ির ছাদে বাগান করলে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স ছাড় দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার মিরপুরে এক লাখ গাছের চারা রোপন কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

সেই অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

মেয়র বলেন, ঢাকা শহরকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে গাছ লাগানোর বিকল্প নেই। প্রত্যেক পাড়া-মহল্লা, ক্লাব, স্কুল-কলেজের আশেপাশে যেসব গাছ লাগানো হবে, আমরা প্রত্যেককে ৫টি করে গাছের রক্ষণাবেক্ষণ করলে ‘বিপ্লব’ ঘটে যাবে।

আতিকুল ইসলাম বলেন, ‘সবুজায়নের জন্য আমরা একটি প্রকল্প গ্রহণ করেছি। এই প্রকল্পে সবুজায়নের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনগুলোকে অন্তর্ভূক্ত করা হবে। এই কমিটি নির্ধারণ করবে কোথায় কতগুলো ও কোন কোন গাছ আছে, আর কোন কোন গাছ লাগাতে হবে।

ছাদ বাগান করা হলে ১০ শতাংশ হারে হোল্ডিং ট্যাক্স রেয়াত দেওয়া হবে বলে মেয়র জানান।

Reneta

তবে স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য পরিবেশ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সিভিল সোসাইটি, নগর পরিকল্পনাবিদ, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি নিয়ে একটি কমিটি করা হবে। সে কমিটির সুপারিশে এই রেয়াত দেয়া হবে।

মেয়র বলেন, যেসব বাড়ি বা স্থাপনায় বৃষ্টির পানি ‘হার্ভেস্ট’ করা হবে তাদেরকেও গৃহকরের একটা অংশ রেয়াত দেয়ার চিন্তাভাবনা করছি।

রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে ১ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় চিরুনি অভিযান সম্পর্কে মেয়র বলেন, ‘চিরুনি অভিযানের মাধ্যমে যেভাবে ডেঙ্গু প্রতিহত করেছি, একইভাবে রাজস্ব আদায় বাড়ানোর জন্য চিরুনি অভিযান শুরু হবে। যারা হোল্ডিং ট্যাক্স দেন না তাদেরকে অবশ্যই ট্যাক্সের আওতায় আসতে হবে। তবে কারো ট্যাক্স বাড়ানো হবে না, কেবল ট্যাক্সের পরিধি বাড়ানো হবে’।

১ অক্টোবর থেকে ডিএনসিসি এলাকার অবৈধ ঝুলন্ত তার অপসারণের জন্য অভিযান শুরু হবে বলে মেয়র জানান।

নগরবাসীকে সুনাগরিক হওয়ার আহবান জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘কালশী খাল থেকে বিপুল পরিমাণ ডাবের খোসা, পরিত্যক্ত আসবাবপত্র ইত্যাদি পাওয়া যায়। এটা হতে দেয়া যায় না। ঢাকা শহরকে সুন্দর করে সাজাতে হবে। এজন্য সবাইকে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে মেয়র মুকুল ফৌজ মাঠে কয়েকটি গাছের চারা রোপন করেন।

ডিএনসিসির ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডিএনসিসির পরিবেশ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন রশীদ জনি, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুরাদ হোসেন, ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহিদুল ইসলাম মোল্লা, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুম গণি তাপস, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক শরিফ জামাল, নাগরিক ঢাকা নামক সংগঠনের সভাপতি এম নাঈম হোসেন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষিছাদ বাগান
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT