চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগ নেতার ওপর হামলায় ৬ জনের বিরুদ্ধে সমন জারি

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৯:৪৭ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৯
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলে গোপালপুরেরর ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি তানভীর হাসান ছোট মনিরসহ দুই জন ব্যতীত অন্য ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে সমন জারি করেছেন আদালত।

গত মঙ্গলবার শুনানি শেষে আদালতের দেয়া রায়ে বুধবার এ তথ্য জানা যায়।

১৫ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় আহত ছাত্রলীগ নেতা জুয়েল রানা বাদি হয়ে গত ১৯ সেপ্টেম্বর সাংসদ তানভীর হাসানসহ নয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন।

ওই দিন আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.শামসুল আলম ‘বাদীর দাখিলি কাগজপত্র পাঠযোগ্য নয় বিধায় আগামী ২৪ সেপ্টেম্বর বাদীর আইনজীবীকে কাগজপত্র দাখিলের জন্য’ আদেশ দেন।

পরে ২৪ সেপ্টেম্বর বাদীর পক্ষে তার আইনজীবী কাগজপত্র দাখিল করেন। আদালত শুনানি শেষে এমপি তানভীর হাসান ও মো. কবির ব্যতীত অন্য আসামীদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে সমন জারি করেন।

তারা হলেন: উপজেলার ডুবাইল গ্রামের মৃত এরশাদের ছেলে শফিকুল ইসলাম শফিক, একই গ্রামের ছোবাহানের ছেলে ইকবাল হোসেন, রশিদের ছেলে মিলন, কাজিবাড়ী গ্রামের মজিদের ছেলে লাভলু, কোনাবাড়ির মৃত আকবর হোসেনের ছেলে রিপন, দক্ষিণ গোপালপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে জুয়েল, নন্দনপুর গ্রামের মৃত নান্নুর ছেলে বাবু। সকলেই স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগছাত্রলীগ নেতা
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবিদ্ধস্ত গাজা উপত্যকা

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিলো হামাস

জুলাই ৬, ২০২৬

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোন বাধা নেই: রুমিন ফারহানা

জুলাই ৬, ২০২৬
পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফ্যাসিস্ট সরকার কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে: মির্জা ফখরুল

জুলাই ৬, ২০২৬

মুক্তি পেয়েই ভারতে দিলজিতের ছবির প্রদর্শন বন্ধ, কেন?

জুলাই ৬, ২০২৬

বিট্টু শর্মা থেকে খিলজি, এক অভিনেতার বিস্ময়কর রূপান্তর

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT