চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের নির্যাতনের শিকার রাবি সাংবাদিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৭
অপরাধ
A A
সাংবাদিক পেটানো

ইংরেজি দৈনিক দ্যা ডেইলি স্টারের এক অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে মারধর করেছে ছাত্রলীগের কর্মীরা। সোমবার সকালে তার উপর আক্রমণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন কর্মী।

মারধরের ঘটনায় আহত আরাফাত রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ঘটনার পরপরই আরাফাতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা জানায়, সকালে ছাত্রলীগের ১০-১৫ জনের একটি দল বিশ্ববিদ্যালয়ের পাশেই দেশ পরিবহনের একটি বাসে হামলা চালায়। সেই ঘটনা কাভার করতে গিয়েছিলেন আরাফাত। ছাত্রলীগের কর্মীরা সেসময় বাসও ভাঙচুর করে।

Banglabid

সেখানে আরাফাত ছবি নিচ্ছেন দেখে তার পরিচয় শোনার পর তাকে আক্রমণ করে ছাত্রলীগ কর্মীরা।

ডেইলি স্টারের খবরে বলা হয়েছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা তাকে নিউরোসার্জারি ওয়ার্ডে পাঠিয়েছেন। একজন আক্রমণকারী তার মুখে ঘুষি দেওয়ায় আরাফাত ডান চোখে গুরুতর আঘাত পেয়েছেন।

রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হোসেন মিঠু জানান, আরাফাতকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Reneta

ছাত্রলীগের রাবি শাখা সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হোসেন মিঠুকে বলেছেন, যারাই আক্রমণ করে থাকুক না কেন নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ছাত্রলীগরাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আনসার বিদ্রোহ: চাকরিচ্যুত সক্ষম সদস্যদের পুনর্বহালের রায়

পরবর্তী

রিজভীর চোখে আওয়ামী লীগের ‘এতো ক্ষোভের’ কারণ

পরবর্তী
বিএনপি

রিজভীর চোখে আওয়ামী লীগের ‘এতো ক্ষোভের’ কারণ

আবারও রক্তে ভিজলো ব্রাজিলের ফুটবল

সর্বশেষ

মিছিলের সংঘর্ষে হারিয়েছেন স্বামীকে, ফুটবল খেলতে গিয়ে মারা গেল একমাত্র ছেলে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT