চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রদের ন্যায্য দাবি মানতে বাধা কোথায়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:০৫ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২১
সম্পাদকীয়
A A
ছাত্ররা ন্যায্য দাবি নিয়ে রাস্তায়, মুখে মাস্ক পরা একজন নারী ও অন্য ছাত্ররা. Channel i News - চ্যানেল আই নিউজ

গণপরিবহনে ভাড়া বাড়ানো নিয়ে কিছুদিন আগে সড়কে একদফা নৈরাজ্য চলেছে। অনেক পরিবহন মালিক-শ্রমিক নির্ধারিত বর্ধিত ভাড়ার চেয়ে বেশি দাবি করায় যাত্রীদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কয়েকটি রুটে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কিছু বাসমালিক ও শ্রমিককে জরিমানা করার পর অতিরিক্ত ভাড়া নেয়ার প্রবণতা কমলেও নতুন বিরোধ দেখা দিয়েছে শিক্ষার্থীদের হাফ পাস বা অর্ধেক ভাড়া নিয়ে।

শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেয়ার বিষয়ে কোনো সরকারি প্রজ্ঞাপন বা ঘোষণা না থাকলেও স্বাধীনতার আগে থেকে এটি চালু আছে। উনসত্তরে ছাত্র সংগ্রাম পরিষদ যে ১১ দফা দাবিতে আন্দোলন করেছিল, তাতে বাস, ট্রেন, লঞ্চ, স্টিমারসহ বিভিন্ন বাহনে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেয়ার কথা বলা হয়। উনসত্তরের গণ-অভ্যুত্থানের পর পাকিস্তানের তৎকালীন সরকার গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি মেনে নেয়। স্বাধীনতার পরও এটি চালু ছিল। এমনকি সম্প্রতি বাসভাড়া বাড়ানোর আগে অনেক গণপরিবহন ঢাকা শহরে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিত। কিন্তু ভাড়া বাড়ানোর পর গণপরিবহনগুলো সেই সুবিধা কেড়ে নেয়, যা সম্পূর্ণ অন্যায্য। তারা যুক্তি দেখায় যে সরকারের সঙ্গে বাসভাড়া বাড়ানো নিয়ে যখন চুক্তি হয়, তখন শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার কথা বলা হয়নি। শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেয়া, না নেয়া নিয়ে গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অবরোধ, বাস ভাঙচুর, পরিবহনকর্মী ও শিক্ষার্থীদের মারধরের ঘটনাও ঘটেছে। আজিমপুর এলাকায় এক ছাত্রী অর্ধেক ভাড়া দিতে গেলে তার প্রতি চরম দুর্ব্যবহার করেছেন ওই বাসের চালক ও সহকর্মীরা।

গত কয়েক দিন রাজপথে বিশৃঙ্খল অবস্থা চললেও সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ফলে নিত্যযানজটের শহরে যাত্রীসাধারণ সীমাহীন ভোগান্তিতে পড়েছে। যাত্রী কল্যাণ সমিতি বলেছে: শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়টি দাবি নয়, অধিকার। স্বাধীনতার আগে থেকে তারা যে অধিকার ভোগ করে এসেছে, তা থেকে বঞ্চিত করা ঠিক হবে না। ঢাকা শহরে মোট যাত্রীর মাত্র ৫ থেকে ৭ শতাংশ শিক্ষার্থী। তাদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিলেও পরিবহনমালিকদের লোকসান হবে না। শিক্ষার্থীদের দাবি নতুনও নয়, অযৌক্তিকও নয়। পৃথিবীর প্রায় সব দেশেই সপ্তাহ ও মাসভিত্তিক আলাদা ভাড়া নির্ধারিত হয়, যা রুটভিত্তিক ভাড়ার চেয়ে অনেক কম। শিক্ষার্থীরা ক্লাস করার জন্য সপ্তাহে পাঁচ–ছয় দিন বাসে চড়েন। সেক্ষেত্রে তারা যৌক্তিকভাবেই অর্ধেক ভাড়া দেওয়ার দাবি করতে পারেন। করোনার দীর্ঘ ছুটিতে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হয়েছে। এখন যদি পরিবহন ভাড়া নিয়ে তাদের রাজপথে থাকতে হয়, তাহলে সেই ক্ষতি পূরণ করা কখনও সম্ভব হবে না।

Banglabid

আমরা মনে করি, সরকার এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সচেষ্ট হবে। অবশ্যই সরকারকে পরিবহন খাতের নৈরাজ্য বন্ধে এবং ছাত্রদের ন্যায্য দাবির প্রতি সুবিচার করতে হবে। শিক্ষা সর্বজনীন অধিকার হলেও এই রাষ্ট্রের অর্থনৈতিক চরিত্রে এখন পণ্য হয়ে গেছে শিক্ষা। এর মাঝে ছাত্রদের এই সামান্য অধিকারটুকু হরণ করার কোনো বাস্তবতা নেই। এমনিতে বাংলাদেশের গণপরিবহনের কাছে মানুষ জিম্মি হয়ে আছে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করি এই বিষয়ে নজর দিয়ে দ্রুত সমস্যার সমাধান করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণপরিবহনছাত্র আন্দোলননৈরাজ্যসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে উবারের ৫ বছর, শব্দ দূষণ কমিয়ে আনার প্রতিজ্ঞা

পরবর্তী

নেত্রকোনায় বারী সিদ্দিকীর চতুর্থ প্রয়াণ দিবস পালিত

পরবর্তী
নেত্রকোনায় বারী সিদ্দিকীর চতুর্থ প্রয়াণ দিবসের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোনায় বারী সিদ্দিকীর চতুর্থ প্রয়াণ দিবস পালিত

চ্যানেল আই অনলাইন: ঢাকা মেডিকেল হাসপাতাল, জরুরি বিভাগ, ভ্যাকসিন নেওয়ার পর স্ট্রোকের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিন নেয়ার পর ‘স্ট্রোক’ করে মৃত্যু, দাবি পরিবারের

সর্বশেষ

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT