এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। দেশের সবগুলো বোর্ড শিক্ষা বোর্ড মিলিয়ে এ বছরের পাসের হার ৮২.২০ শতাংশ। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সবগুলো শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার এবং জিপিএ-৫, দু’দিক দিয়েই ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা। পরীক্ষার্থী ছাত্র বেশি হলেও ফলাফলে ছাত্রীর সংখ্যাই বেশি।
এ বছর মোট পরীক্ষার্থী ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন। ছাত্র ১০ লাখ ৬৮ হাজার ৫২৭ জন ও ছাত্রী ১০ লাখ ৫৯ হাজার ২৮৮ জন। এর মধ্যে ৮ লাখ ৬৬ হাজার ৯৪১ জন ছাত্র পাস করেছে। অন্যদিকে ছাত্রী পাস করেছে ৮ লাখ ৮২ হাজার ২২৪ জন। ১০ বোর্ডে মোট জিপিএ-৫ ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। এদের মধ্যে ৫২ হাজার ১১০ জন ছাত্র এবং ৫৩ হাজার ৪৮৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।






