রাজধানীর নয়াপল্টন থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে আটক করেছে পুলিশ। মতিঝিল জোনের উপ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল থেকে তাকে আটক করা হয়।








