স্পোর্টস

ছবি যেন শুধু ছবি নয়

চ্যাম্পিয়ন্স ট্রফি

ধোনির কোলে সরফরাজের ছেলে আব্দুল্লাহ।

একজন তারকার কোলে আরেকজন তারকার ছেলে। মহেন্দ্র সিং ধোনির কোলে সরফরাজ পুত্র আব্দুল্লাহ। ছবিটি জনপ্রিয়তা পাবে এটাই স্বাভাবিক। কিন্তু সেই জনপ্রিয়তা এমন এক জগতে পৌঁছে গেছে অন্তর্জাল দুনিয়া যাকে ‘ভাইরাল’ বলছে। কী আছে ওই ছবিতে?

একজন সাধারণ ভারতীয় একজন পাকিস্তানির সঙ্গে এই সময়ে ছবি তুলবে, সেটাও অনেকে কল্পনা করতে পারে না। সীমান্ত সমস্যা, রাজনৈতিক বৈরিতা দুই দেশকে এমনভাবে ঘিরে আছে, কোনো দেশ কারো নাম শুনতে পারে না। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। পরিস্থিতি এমন বলেই ওই ছবি শুধু ছবিতে আটকে নেই। কাঁটাতার আর হিংসার ফাঁক গলে আবির্ভূত হয়েছে ‘শান্তির বার্তা’ নিয়ে।

ফাইনালের আগে ধোনির এই ছবি জয় করেছে দুদেশের ভক্তদের মন। একলাফে বেড়ে গেছে ধোনির পাকিস্তানি ফলোয়ারদের সংখ্যাও। ইব্রাহিম ইউসুফজাই নামে পাকিস্তানি এক নাগরিক যেমন লিখেছেন, ‘পৃথিবীর সেরা অধিনায়কের কোলে সরফরাজ আহমেদের ছেলে। যে কারণে আমি পাকিস্তানি হয়েও তার বিশাল ভক্ত।’

ইব্রাহিমের এই মন্তব্য প্রমাণ করে ওই ছবির মাহাত্ম্য। সেই সঙ্গে এও বলতে বাধ্য করে, উত্তেজনার ফাইনালে যে দলই জিতুক না কেন ধোনি অনেক আগেই জিতে গেলেন!

বিষয়:ধোনি ভারত-পাকিস্তান ক্রিকেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…