বহুল আলোচিত ‘বার বার দেখো’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার জুটি হয়েছেন ক্যাটরিনা কাইফ ও সিদ্ধার্থ মালহোত্রা। ছবির গান প্রকাশ হওয়ার পর জুটি হিসেবে বেশ আলোড়ন তুলেছেন ক্যাট ও সিদ্ধার্থ। সেই ধারাবাহিকতায় ‘বার বারে দেখো’র’ বিশেষ ফটোশুটে হাজির হন তারা। এবং ফটোশুটে তাদের রোমান্টিকতা সবার মন ছুঁয়ে গেছে।
বলিবোদ্ধারা বলছেন, সিদ্ধার্থ-ক্যাটরিনার রোমান্সের কাছে ফিকে হয়ে পড়েছে আলিয়া সিদ্ধার্থের রোমান্স।
নিত্য মেহেরা পরিচালিত প্রথম ছবিতে ক্যাটকে ভিন্ন লুকে দেখতে পাবেন সিনেপ্রেমীরা। করণ জোহর, ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি প্রযোজিত ‘বার বার দেখো’ ছবিটি মুক্তি পাবে চলতি বছরের মাঝামাঝি সময়ে।

















