চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছবিতে কানের ৫ম দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৪ পূর্বাহ্ণ ১৮, মে ২০১৫
বিনোদন
A A

বিভিন্ন দেশের বিখ্যাত সব তারকাদের মেলা এই কান উৎসব। তারকাদের সমাগোমে মুখরিত কানের রেড কার্পেট। পঞ্চম দিনে সেখানে অংশ নেন অস্কার জয়ী কেট ব্লানচেট, বলিউড কাঁপানো সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই, মার্কিন অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া ও আরেক মার্কিন অভিনেত্রী সালমা হায়েক। চলুন দেখি তাদের আসর মাতানো কয়েকটি ছবি।

কেট ব্লানচেট

কেট ব্লানচেট মানেই মেধা, অপরূপ সৌন্দর্য আর ব্যক্তিত্বের অপূর্ব সম্মিলন। ভাবছেন অতিরঞ্জিত? তবে জেনে নিন, কেট ব্লানচেট হচ্ছেন সেই অভিনেত্রী যার ঘরে রয়েছে সেরা অভিনয়ের জন্য দুইবারের অস্কার পুরস্কার, তিনবারের ব্রিটিশ অ্যাকাডেমি পুরস্কার বাফটা, গোল্ডেন গ্লোব পুরস্কারসহ অসংখ্য পুরস্কার। কানের এবারের আসরে তিনি এসেছেন নিজের ‘ক্যারল’ চলচ্চিত্র নিয়ে। চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে পঞ্চাশের দশকের দুটি মেয়ের বিতর্কিত প্রেমের কাহিনী নিয়ে। আসরে পড়েছিলেন নজরকারা সৌন্দর্যের ড্রামাটিক গাইলস ডিকন পোশাক। তার এই পোশাকটি ওই দিনের সেরা ড্রেস হিসেবে মর্যাদা পায়।

ইভা লঙ্গোরিয়া

বহুমুখী প্রতিভার এই অভিনেত্রী একাধারে পরিচালক প্রযোজক এবং ব্যবসায়ী। শুধু তাই নয়, তিনি রাজনীতিতেও অংশ নিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পুননির্বাচনের সময় ক্যালিফোর্নিয়ায় অঙ্গরাজ্যে তার হয়ে নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নিয়েছেন লঙ্গোরিয়া। একবার গোল্ডেন গ্লোবের জন্য মনোনয়নও পেয়েছিলেন। কানের ৬৮তম আসরে যোগ দিয়েছেন ল’রিয়ালের শুভেচ্ছাদূত হয়ে। পড়েছিলেন মিডনাইট ব্লু রঙের জমকালো একটি গাউন। যেন সমুদ্রের অধীষ্ঠাত্রী দেবী!

Reneta

সালমা হায়েক

সালমা হায়েক এসেছিলেন ‘পারপল দেবী’ হয়ে। সিলভার ক্লাচের সাথে পারপেল গাউন পড়ে এছিলেন ‘ওয়ান্স আপন এ টাইম ইন মেক্সিকো’র নায়িকা। কানের এবারের আসরের শুরুর দিনও ফ্লোরাল একটি ড্রেস পড়ে এসে চমকে দিয়েছিলেন সবাইকে।

ঐশ্বরিয়া রাই

কানের রেড কার্পেটে সাবেক এই বিশ্বসুন্দরীর পদধূলি না পড়লে যেন কানের পুরো আয়োজনটাই কেমন অসম্পূর্ণ থেকে যায়। এবারের আসরেও তাই তার ভক্তদের নিরাশ করলেন না এই সুন্দরী। ল’রিয়ালের শুভেচ্ছাদূত ২০০২ সাল থেকে তিনি কান মাতিয়ে রাখছেন। এবার এসেছিলেন সবুজ গাউনে সবুজের দেবী হয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভা লঙ্গোরিয়াঐশ্বরিয়া রাইকান উৎসবসালমা হায়েক
শেয়ারTweetPin

সর্বশেষ

দেখা হলে ওলমোর কাছে ক্ষমা চাইবেন আয়ালা

জুলাই ২২, ২০২৬

তরুণ ক্রীড়াবিদদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জুলাই ২২, ২০২৬

এপস্টেইনের সঙ্গে তরুণীদের পরিচয় করিয়ে দেওয়া মডেল রিক্রুটারের মৃতদেহ উদ্ধার

জুলাই ২২, ২০২৬

সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত

জুলাই ২২, ২০২৬

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আইন পাস

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT