চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যালেঞ্জটা নিলাম: মোহাম্মদ রফিক

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
১১:৪১ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৬
স্পোর্টস
A A

মে মাসে চ্যানেল আই অনলাইনের সঙ্গে বিশেষ সাক্ষাতকারেই প্রথম তিনি জানিয়েছিলেন তার স্বপ্নের কথা। বোলিং কোচ হয়ে কিছু ফেরত দিতে চান দেশের ক্রিকেটকে। প্রায় আড়াই মাসের ব্যবধানে তার সে স্বপ্ন পূরণ হওয়ার পথে। উদীয়মান ক্রিকেটারদের নিয়ে বিসিবির হাই-পারফরমেন্স ইউনিটের স্পিন বিশেষজ্ঞ হিসেবে মোহাম্মদ রফিককে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুক্রবার তাই আবারও রফিক কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে।

চ্যানেল আই অনলাইন: অভিনন্দন মোহাম্মদ রফিক। আপনার স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে, বিসিবি চাইলো আপনাকে।
মো: রফিক: শুকরিয়া, খুব ভালো লাগছে খবরটা শুনে। এ জন্য অবশ্য চ্যানেল আইকে ধন্যবাদ। আমার ভক্তকূলের দোয়াও ছিলো আমার জন্য।

চ্যানেল আই অনলাইন: তো কিভাবে উদযাপন করবেন, ঠিক করলেন?

মো: রফিক: না, না আসলে উদযাপনের কিছু নেই। বিষয়টা বরং চ্যালেঞ্জিং। অনেক বড় দায়িত্বও মনে করছি আমি। জুনিয়রদের যদি কিছু দিতে পারি এবং তা দেশের ক্রিকেটের কাজে লাগে তাতেই আমার সুখ। এছাড়া এখানে আরও একটি চ্যালেঞ্জের কথাও আমি বলতে চাই। দেখি কোচিংয়ে দেশি ক্রিকেট কোচ না বিদেশি কোচরা বেশি সফল। সবসময়তো বিদেশিরাই কাজ করেছেন আমাদের জন্য। এবার বোর্ড যখন আমার উপর ভরসা রাখলো দেখি চেষ্টা করে কিছু করা যায় কি না।

চ্যানেল আই অনলাইন: চ্যালেঞ্জ জিততে কি কি পরিকলপনা আপনার?

মো: রফিক: ওগুলো এখনও কিছুই ঠিক করিনি আমি। মাত্রতো ঘোষণাটা পেলাম। রবিবার ক্রিকেট বোর্ডে যাবো। ওখানে প্রথম দিনে আমার কাজগুলো বুঝে নিবো। সেখানেই না হয় সবকিছু বলবো আপনাদের। তবে এ মুহূর্তে এটাই বলি, নিজে যা জানি বা আমার ক্রিকেট ক্যারিয়ারে যা করেছি ওগুলোই শেয়ার করবো ছেলেদের সাথে।

Reneta

চ্যানেল আই অনলাইন: আপনি কি পূর্ণাঙ্গ একজন বোলিং কোচ হিসেবে দ্বায়িত্ব পালনে আগ্রহী?

মো: রফিক: (হেসে) এখন এসব কিছুই বলবো না। আর আমি বলেছিতো চ্যালেঞ্জটা আমি নিলাম। দেখি না কি করতে পারি, কতদূর যেতে পারি। তবে হ্যা এটাও বলে রাখি আগের চেয়ে এখন অনেক অনেক বেশি মেধাবি ক্রিকেটাররা এসেছে। ভালো মানের বোলার আছে। বিশেষ করে স্পিনে অনেক সম্ভাবনা আমাদের। বলতে পারেন বোলিংয়ে মূল চালিকা শক্তিই স্পিন। তাই তাদের সঙ্গে কাজ করতে ভালোই লাগবে আমার বিশ্বাস। আজকে আর কিছু না বলি। রবিবারে অফিশিয়ালি কথা হবে।

চ্যানেল আই অনলাইন: বিশ্বমানের বোলিংয়ের মতো ‘স্পিন এক্সপার্ট’ হিসেবেও মোহাম্মদ রফিকের সফলতা দেখার অপেক্ষায়, শুভ কামনা।

মো: রফিক: ধন্যবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ রফিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রোয়েশিয়াকে সঙ্গী করে গ্রুপচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ১৬ বছর পর নকআউটে ঘানা

জুন ২৮, ২০২৬

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT