বাংলাদেশ

বীর মুক্তিযোদ্ধা কবি মোহাম্মদ রফিক মারা গেছেন

চ্যানেল আই অনলাইন এর জন্য বীর মুক্তিযোদ্ধা কবি মোহাম্মদ রফিকের ছবি, বাংলাদেশের একজন প্রখ্যাত কবি ও মুক্তিযোদ্ধা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

বীর মুক্তিযোদ্ধা কবি মোহাম্মদ রফিক মারা গেছেন। রোববার রাতে বরিশাল থেকে ঢাকা ফেরার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার। একুশে পদকপ্রাপ্ত কবি মোহাম্মদ রফিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। পাকিস্তান আমলে ছাত্র আন্দোলন এবং স্বাধীন বাংলাদেশে আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কাব্যিক রসদ যুগিয়ে তিনি বিখ্যাত হয়েছেন। বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি। এ ছাড়া আলাওল পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার, পদক ও সম্মাননা পেয়েছেন কবি মোহাম্মদ রফিক।

বিষয়:কবি ছাত্র আন্দোলন পুরস্কার বরিশাল বাংলা একাডেমি পুরস্কার বাংলা সাহিত্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…