বিনোদন

বিটিভিতে শুরু হচ্ছে ‘ফেরারি সুখ’

অভিনেতা ‘ফেরারি সুখ’ নাটকের দৃশ্যে আবেগপ্রবণ, বিটিভি সম্প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা ‘ফেরারি সুখ’ নাটকের দৃশ্যে আবেগপ্রবণ, বিটিভি সম্প্রচার, শো এর উদ্বোধনী মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মানুষের জীবনে কোনটির বেশি প্রয়োজন- সময়, অর্থ না পরিবার? এর উত্তর খুঁজতে বের হয়ে আসে অনেক পারিবারিক কাহিনী। যখন সময়, অর্থ উপার্জন করার তখন পরিবারের মানুষ বৈধ-অবৈধ নানাভাবে অর্থ উপার্জন করে থাকে। কিন্তু পরিবারকে সময় দেয় না।

জীবনের এক পর্যায়ে যখন পরিবারকে বেশি প্রয়োজন তখন সেই পরিবার আর কাছে থাকে না। জীবনে যখন অর্থ থাকে না তখন সুখ থাকে, আর যখন সবকিছু থাকে তখন আর সুখ থাকে না। এমনই গল্পে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রবিবার (১৮ আগস্ট) থেকে প্রচার শুরু হচ্ছে ‘ফেরারি সুখ’ নামে নতুন একটি ধারাবাহিক নাটকের।

নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন ফজলুল হক আকাশ। ইয়াসমিন আক্তারের প্রযোজনায় ধারাবাহিকটি প্রচারিত হবে সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত সাড়ে ৯টায়।

নাটকে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, এস এ হক অলিক, মাহমুদুল হক মিঠু, জয়রাজ, মিহি, মাসুম, সঞ্চিতা দত্ত, শারমিন, নীরব, সায়েম সামাদ, মোহাম্মদ রফিকসহ আরো অনেকে।

বিষয়:এস এ হক অলিক গোলাম ফরিদা ছন্দা জয়রাজ নাটক নীরব বিটিভি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…