চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগ: সেমিতে কে কার প্রতিপক্ষ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৭ পূর্বাহ্ণ ১৮, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

মঙ্গলবার রাতে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসকে হারিয়ে চলতি চ্যাম্পিয়ন্স লিগে আরেকবার চমক দেখিয়েছিল আয়াক্স। সেই ম্যাচের ২৪ ঘণ্টার মধ্যে আবারও এক অঘটন চ্যাম্পিয়ন্স লিগে। টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার, ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ছিটকে গেছে আসর থেকে। দুই লেগ মিলিয়ে অ্যাওয়ে গোলের সুবাদে সেমিফাইনালে চলে গেছে টটেনহ্যাম হটস্পার।

চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটি বহুদিন ফুটবলপ্রেমীরা মনে রাখবেন। রীতিমতো অবাক কাণ্ড ঘটিয়েছে এ ম্যাচ। শুরু থেকেই গোলের বন্যা। প্রথম কুড়ি মিনিটের মধ্যেই পাঁচ গোল। একটি গোলের রেশ কাটতে না কাটতেই আরেকটি গোল। প্রায় কোনো কম্পিউটার বা ভিডিও গেমের মতোই।

ঘরের মাঠে স্টার্লিংয়ের বিশ্বমানের গোলে ম্যাচে লিড পায় সিটি। এরপরেই অ্যাওয়ে গোলের জন্য তাগিদ বাড়ায় টটেনহ্যাম। তিন মিনিটের ব্যবধানে জোড়া গোলে টটেনহ্যামকে ম্যাচে অনেকটাই এগিয়ে দেন সাউথ কোরিয়ার তারকা ফুটবলার সন। সেই লিড ছিল ক্ষণিকের জন্যই। সিলভা এবং স্টার্লিংয়ের দ্বিতীয় গোলে প্রথমার্ধে এগিয়ে থেকে শেষ করে সিটি। তবে পরবর্তী রাউন্ড যাওয়ার জন্য আরও একটি গোল দরকার ছিল সিটির। দ্বিতীয়ার্ধে সেটিও এনে দেন সার্জিও আগুয়েরো।

কিন্তু তখনও নাটক বাকি ছিল। খেলার শেষ ভাগ জমজমাট ছিল ভিএআর নিয়ে। ফের্নান্দো লরেন্তের সৌজন্যে আরও একটি অ্যাওয়ে গোল পেয়ে যায় টটেনহ্যাম। তবে কর্নার থেকে আসা বলে লরেন্তের মাথায় আগে লেগেছে না কি হাতে সেই দ্বন্দ্ব থাকলেও, ভিএআরের সাহায্যে সেটিকে গোলই দেন রেফারি। ম্যাচের অতিরিক্ত সময়ে নিজের হ্যাটট্রিক সেরে দলকে সেমিতে পৌঁছে দিতে পারতেন স্টার্লিং। কিন্তু এক্ষেত্রে ভিএআরে তার গোল অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। ম্যাচ শেষে যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সিটি কোচ গার্দিওলা।

অন্য ম্যাচে অবশ্য শুরুর আগ থেকেই তেমন কোনো উত্তেজনা ছিল না। একটাই আলোচনা ছিল, কত ব্যবধানে জিতে চারে যাবে লিভারপুল। হয়েছে তাই। দ্বিতীয় লেগে সালাহ, মানে, ফিরমিনো ও ফন জিকের গোলে পোর্তোকে দু’লেগ মিলিয়ে ৬-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে অলরেডরা।

আগের রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে বার্সেলোনা। মেসি-সুয়ারেজদের রাতে জুভেন্টাসের বিপক্ষে আবার পুনর্জন্মের গল্প লিখে সেমি নিশ্চিত করে আয়াক্স।

Reneta

চার দলের সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় উয়েফা এই রাউন্ডের প্রতিপক্ষও নিশ্চিত করেছে। সেমিতে বার্সেলোনা খেলবে গতবারের সেমিফাইনালিস্ট লিভারপুলের বিপক্ষে। আর দ্বিতীয় সেমিফাইনালে প্রতিপক্ষ চ্যাম্পিয়ন্স লিগে এবার নতুন গল্প লেখা দুই আয়াক্স ও টটেনহ্যাম।

৩০ এপ্রিল বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে হবে প্রথম লেগ। লিভারপুলের অ্যানফিল্ডে দ্বিতীয় লেগ হবে ৭ মে। অপর সেমির প্রথম লেগ হবে ১ মে টটেনহ্যামের মাঠ হোয়াইটহার্ট লেনে। ইয়োহান ক্রুইফ অ্যারেনায় দ্বিতীয় লেগ ৮ মে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগবার্সালিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT