চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলো: কার লাভ, কার লোকসান?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

সোমবার শেষ ষোলোর যে ক্রীড়াসূচি হয়েছে, তাতে দেখা যাচ্ছে রিয়াল মাদ্রিদের মুখোমুখি ম্যানচেস্টার সিটি। দুই দলের দুই কোচ জিনেদিন জিদান আর পেপ গার্দিওলাই থাকবেন নজরে। জিদান রিয়ালে তিনবার চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছেন কোচ হিসেবে। আর গার্দিওলা কোচ হিসেবে ইউরোপ সেরা হয়েছেন দু’বার। বার্সেলোনার হয়ে ২০০৯ ও ২০১১ সালে। প্রায় এক দশক পর ম্যানচেস্টার সিটির হয়ে সেই খেতাব জিততে শেষ ষোলোতেই তার সামনে রিয়াল কাঁটা।

সিটি গতবার কোয়ার্টার ফাইনালে টটেনহ্যামের কাছে হেরে ছিটকে গিয়েছিল। এবার গার্দিওলাকে ঘিরেই সিটির সমর্থকরা প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন দেখছেন। অন্যদিকে, জিদান রিয়ালে তার কোচিংয়ের প্রথমপর্বে যতটা দাপট দেখিয়েছিলেন, এখন আর সেই সুদিন নেই। কারণ দলে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। তাই এবার চ্যাম্পিয়ন নয়, গ্রুপে রানারআপ হয়ে নকআউটে উঠতে হয়েছে ১৩ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়ালকে।

বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। ডিয়েগো সিমিওনের মাদ্রিদের বিরুদ্ধে ইয়ুর্গেন ক্লপের লিভারপুলেরও জমজমাট লড়াইয়ের আশায় রয়েছেন ফুটবলপ্রেমীরা। এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ৩০ মার্চ ইস্তানবুলের আতাতুর্ক স্টেডিয়ামে। যে স্টেডিয়ামে ২০০৫ সালে মহাকাব্যিক চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নজির আছে লিভারপুলের। ফাইনালে তারা এসি মিলানের বিরুদ্ধে তিন গোলে পিছিয়ে পড়েও তিন গোল শোধ করে টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার ফাইনালে উঠলে ১৫ বছর পর তারা ফের সুখ স্মৃতিতে ডুব দিতে পারবে।

লিওনেল মেসি বার্সেলোনার প্রতিপক্ষ নাপোলি। ইতালির দল নাপোলিকে চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালে তোলা সত্ত্বেও কয়েকদিন আগে চাকরি যায় কোচ কার্লো আনচেলোত্তির। তার জায়গায় চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে নাপোলি খেলতে নামবে ইতালির অন্যতম সেরা সাবেক মিডফিল্ডার গাত্তুসোর কোচিংয়ে। রেকর্ডের খাতা বলছে, চ্যাম্পিয়ন্স লিগের মুখোমুখিতে নাপোলি বরাবরই শক্ত কাঁটা বার্সার।

মেসির দলের তুলনায় সহজ দলের বিরুদ্ধে ম্যাচ পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস। তাদের প্রতিপক্ষ ফ্রান্সের অলিম্পিক লিঁও। যাদের সাম্প্রতিক ফল তেমন আহমরি নয়। ফ্রান্সের অন্য দল নেইমারের পিএসজির সামনে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড। জার্মানির একনম্বর দল বায়ার্ন মিউনিখের অবশ্য কঠিন প্রতিপক্ষ চেলসি। কোচ হিসেবে চেলসি দল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ভালো কিছু জন্য মরিয়া ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। গতবারের রানারআপ টটেনহ্যামও সহজ প্রতিপক্ষ লিপজিগকে পেয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগজিদানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জুলাই ৩১, ২০২৬

৯৬ দেশের বিরোধীতার পর যা বলল ফিফা

জুলাই ৩১, ২০২৬

রাজধানীর বাজারে সবজির দামে আগুন

জুলাই ৩১, ২০২৬

‘পায়ের ছাপ’ স্বপ্নের সীমানা জয়ের গল্প লিখলেন আয়েশা

জুলাই ৩১, ২০২৬

নেপালে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৩, শান্তি ও সংযমের আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT