চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগ পর্যন্ত বার্সার ডাগআউটে সেতিয়েন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৪ অপরাহ্ণ ২১, জুলাই ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

কিকে সেতিয়েন কিছুদিন অন্তত শান্তিতে থাকতে পারবেন। লা লিগার শেষ ম্যাচে আলাভেসকে উড়িয়ে দেয়ার পর চ্যাম্পিয়ন্স লিগ পর্যন্ত ডাগআউটে মেয়াদ বেড়েছে বার্সেলোনা কোচের।

বার্সেলোনাতে পরের মৌসুমে সেতিয়েনকে দেখা যাবে কিনা সেটা এখন নির্ভর করছে চ্যাম্পিয়ন্স লিগের ফলাফলের উপর। বাজে এক লা লিগা মৌসুম শেষের পর চ্যাম্পিয়ন্স লিগই শিরোপা জেতার একমাত্র সুযোগ বার্সার জন্য। নয়ত কাটাতে হবে ট্রফিহীন মৌসুম।

রিয়াল মাদ্রিদের কাছে লা লিগা শিরোপা হারানোর পর সমর্থকদের মন থেকেও জায়গা হারিয়েছেন সেতিয়েন। কিছু সমর্থক সেতিয়েনকে বরখাস্ত করার জন্য লিখিত আবেদনও করেছে।

এসব দুশ্চিন্তা মাথায় নিয়ে দলকে প্রস্তুত করার জন্য তিন সপ্তাহ সময় পাচ্ছেন সেতিয়েন। ৮ আগস্ট দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগ খেলতে ন্যু ক্যাম্পে আসবে নাপোলি।

সবশেষ ২০০৭-০৮ মৌসুমে কোনো শিরোপা ছাড়া শেষ করেছিল বার্সা। তার খেসারত হিসেবে ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পরেও চাকরি হারান ফ্রাঙ্ক রাইকার্ড।

১২ বছর পর আবারও তেমন একটি হতাশার সামনে কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলে যে চাকরি যাওয়া কেউ ঠেকাতে পারবে না, সেই দুশ্চিন্তা মাথায় রেখেই আপাতত দলকে গোছাতে হবে সেতিয়েনকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগবার্সালা লিগালিড স্পোর্টসসেঁতিয়েন
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

জুন ৩০, ২০২৬

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT