ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যানইউর বিদায়

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যানইউর বিদায়

সেভিয়ার বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে ২-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে সেভিয়া চার মিনিটের ব্যবধান ‍দুই গোল করে ম্যাচ ছিনিয়ে নেয়। প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

৭২তম মিনিটে কলম্বিয়ার মিডফিল্ডার লুইস মুরিয়েলের বদলি হিসেবে বেন ইয়েদেরকে নামান সেভিয়া কোচ। এর কিছুক্ষণ পরই চার মিনিটের ব্যবধানে বেন ইয়েদের দুবার ইউনাইটেডের জালে বল পাঠালে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় স্প্যানিশ দলটি।

বেন প্রথম গোলটি করেন ৭৪তম মিনিটে। পাবলো সারাবিয়ার পাস ধরে জোরালো শটে পোস্ট ঘেঁষে বল জালে জড়িয়ে দেন।

৭৮তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন হেডে। ম্যানইউর গোলরক্ষকের হাতে লেগে গোললাইনে ড্রপ খেয়ে বারে লেগে ভিতরে ঢুকে যায় বল।

৬০ বছর পর ইউরোপ সেরা প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে উঠল সেভিয়া।

অন্য ম্যাচে শাখতার দোনেৎস্ককে ১-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে রোমা। ২০০৭-০৮ মৌসুমের পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠলো ইতালির দলটি।

প্রথম লেগ ২-১ গোলে জিতেছিল শাখতার। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ২-২ হলেও অ্যাওয়ে গোলে এগিয়ে থাকায় পরের রাউন্ডে উঠল রোমা।

বিষয়:চ্যাম্পিয়ন্স লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…