চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগে সেরার দৌড়ে মেসি-রোনালদোর পাশে মানে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

২০১৮-১৯ চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমের সেরা ফরোয়ার্ডের লড়াইয়ে অবধারিতভাবেই আছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। অতীতে নেইমার কিংবা অন্য বড় কোনো তারকা তৃতীয় স্থানে ঠাই পেলেও এবারের তালিকায় রয়েছে চমক। দুই মহাতারকার সঙ্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন শিরোপাজয়ী লিভারপুলের ফরোয়ার্ড সাদিও মানে।

খেলার প্রতিটি পজিশন ভেদে সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা দিয়েছে উয়েফা। তাতে মোট ১২ জনের ৫ জনই আছেন চ্যাম্পিয়ন লিভারপুল থেকে।

গত চ্যাম্পিয়ন্স লিগে ১২ গোল করেছিলেন মেসি। তবে ক্লাব বার্সেলোনাকে ফাইনালে তুলতে পারেননি। ঠিকানা বদলে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে যাওয়া রোনালদো করেছেন ৬ গোল। তার ক্লাবের দৌড় থেমেছে কোয়ার্টার ফাইনালেই। সে হিসেবে মানে বেশ সফল বলা চলে। তার ৪ গোল দলকে শিরোপা জেতানোর পেছনে রেখেছে দারুণ অবদান।

মানে ছাড়াও বাকি তিন পজিশনে আছে লিভারপুলের একজন করে খেলোয়াড়। মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন আছেন। রক্ষণে এবং গোলরক্ষক পজিশনে ভার্জিল ফন ডিক ও অ্যালিসন বেকারের সম্ভবনা প্রবল।

গত আসরে সবাইকে চমকে দিয়েছিল ডাচ ক্লাব আয়াক্স। রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসকে টপকে উঠে গিয়েছিল সেমিফাইনাল পর্যন্ত। সেই দল থেকে সেরার দৌড়ে আছেন ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিট ও মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং। তবে দুজনে এবার দল বদল করেছেন। ডি লিট এসেছেন জুভেন্টাসে, ডি ইয়ং বার্সাতে।

২৯ আগস্ট মোনাকোতে হবে নতুন আসরের ড্র। সেদিনই ঘোষণা হবে সেরা খেলোয়াড়দের নাম। গত আসরের ৩২ দলের কোচ ও ৫৫টি দেশের সাংবাদিকদের ভোটে ঠিক করা হয়েছে সংক্ষিপ্ত খেলোয়াড়দের তালিকা।

Reneta

পজিশন ভেদে সেরা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা
গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), হুগো লরিস (টটেনহ্যাম হটস্পার), মার্ক-আন্দ্রে টের স্টেগেন (বার্সেলোনা)

ডিফেন্ডার: ম্যাথিয়াস ডি লিট (আয়াক্স), ভার্জিল ভ্যান ডিক ও ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড (লিভারপুল)

মিডফিল্ডার: ক্রিস্টিয়ান এরিকসেন (টটেনহ্যাম হটস্পার), জর্ডান হেন্ডারসন (লিভারপুল), ফ্রেঙ্কি ডি ইয়ং (আয়াক্স)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস), সাদিও মানে (লিভারপুল)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোলিওনেল মেসিলিড স্পোর্টসসাদিও মানে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

নারীদের স্বেচ্ছায় ধর্ম গ্রহণ ও বিয়েতে বাধা দেয়া যাবে না: এলাহাবাদ হাইকোর্ট

আগস্ট ৩, ২০২৬

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আগস্ট ৩, ২০২৬

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT