চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচ নিষিদ্ধ রামোস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ণ ০১, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

অতি চালাকী করতে গিয়ে  নিজেই ফাঁসলেন সার্জিও রামোস! আয়াক্সের ফরোয়ার্ড ক্যাসপার ডলবার্গকে ফাউল করে হলুদ কার্ড দেখায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে দর্শক বনে গিয়েছিলেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক। পরে নিজেই স্বীকার করলেন ইচ্ছাকৃত হলুদ কার্ড দেখেছেন। ব্যাস, ফেঁসে গেলেন। নিজের ইচ্ছায় হলুদ কার্ড দেখায় কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল অধিনায়ককে নিষিদ্ধ করেছে উয়েফা!

আয়াক্সের মাঠে প্রথম লেগে ১-২ গোলের জয় পাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। সুযোগটাও তাই হাতছাড়া করতে চাননি রামোস। প্রথম লেগে ম্যাচের ৮৭ মিনিটে আয়াক্স ফরোয়ার্ড ক্যাসপার ডলবার্গকে অহেতুক ফাউল করে দেখলেন হলুদ কার্ড। নামের পাশে আগে চার হলুদ কার্ড থাকায় সান্তিয়াগো বার্নাব্যুতে তাই আর খেলতে হত না তাকে।

সেই হলুদ কার্ড যে নিজের ইচ্ছায় সেটা ম্যাচের পরে সাক্ষাৎকারে স্বীকার করেন রামোস। পাঁচ হলুদ কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ থাকার পর কোয়ার্টার ফাইনালে একদম নতুনভাবে শুরু করার ইচ্ছাতেই যে অপকর্ম সেটাও স্বীকার করেন রিয়াল অধিনায়ক।

Banglabid

উয়েফার আবার এই বিষয়টি একদমই পছন্দ হয়নি। তাদের কন্ট্রোল, এথিকস ও ডিসিপ্লিনারি বডি (সিইডিবি) বিবৃতি দিয়ে রামোসের নামের পাশে ঝুলিয়ে দিয়েছে বাড়তি আরেক ম্যাচ নিষেধাজ্ঞা। ফলে পাঁচ হলুদ কার্ডের কারণে ৫ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে আয়াক্সের বিপক্ষে ফিরতি লেগে তো খেলা হবেই না, একই মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দর্শক হয়ে থাকতে হবে এ ডিফেন্ডারকে!

আয়াক্সের বিপক্ষে এর আগেও একই কারণে নিষিদ্ধ হয়েছিলেন রামোস। ২০১০-১১ মৌসুমে সাবেক কোচ হোসে মরিনহোর নির্দেশে ইচ্ছাকৃত হলুদ কার্ড দেখেন রামোস ও রিয়ালের সাবেক মিডফিল্ডার জাবি আলোনসো। পরে দুজনেই হন নিষিদ্ধ!

উয়েফার এই সিদ্ধান্তের বিপক্ষে আপিল করবে রিয়াল। কিন্তু তা খারিজ হয়ে গেলে কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এক পা খোঁড়া হয়েই নামতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসসার্জিও রামোস
শেয়ারTweetPin

সর্বশেষ

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT