ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের আক্ষেপ নেই মরিনহোর

জোশে মরিনহো ফুটবল মাঠে মনোযোগী থাকছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের আক্ষেপ নেই মরিনহো, ফুটবল মাঠে তার মনোযোগী ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউরোপের সেরা ক্লাবগুলো ব্যস্ত চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর লড়াইয়ে। এদিকে সাবেক রিয়াল কোচ হোসে মরিনহোর নেতৃত্বাধীন রোমা খেলছে কনফারেন্স লিগে। তবুও চ্যাম্পিয়নস লিগ নিয়ে কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন ২০০৩-০৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এ কোচ।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কথা বলেছেন মরিনহো। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ নিয়ে খুব একটা আগ্রহ নেই বলেও সেসময় জানান তিনি।

বলেন, ‘আমি এখন ইউরোপা বা কনফারেন্স লিগে খেলি। এটি নিয়ে আমি কাঁদছি না। আমি এমনকি স্মৃতিকাতরও হচ্ছি না। আমি এবার চ্যাম্পিয়ন্স লিগের বড় অনেক ম্যাচই দেখিনি।’

‘‘আমি এখন পর্যন্ত ১৫০টি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কোচিং করেছি। এই বিষয়টি নিয়ে আমি খুব গর্বিত। চ্যাম্পিয়ন্স লিগে না থাকা নিয়ে কোনো আক্ষেপ নেই আমার।’’

মরিনহো আরও বলেন, এবারের চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পিএসজির ম্যাচটা আমার ভালো লাগেনি। কিন্তু ইন্টার মিলানের বিপক্ষে লিভারপুলের লড়াইটা দারুণ ছিল।

বিষয়:চ্যাম্পিয়ন্স লিগ মরিনহো রিয়াল মাদ্রিদ রোমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…