চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই অনলাইন-রকমারি সেরা পাঠক প্রথম সপ্তাহের পুরস্কার

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
৫:৩০ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A

অমর একুশে গ্রন্থমেলার প্রথম দিন থেকে চ্যানেল আই অনলাইন এবং অনলাইন বুক শপ রকমারি ডটকম যৌথভাবে আয়োজন করছে ‘চ্যানেল আই অনলাইন-রকমারি সেরা পাঠক-২০১৮’।

শনিবার বিকাল চারটায় বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে রকমারির স্টলের (স্টল নং- ৪৫৭) সামনে প্রথম সপ্তাহের বিজয়ী দুজনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শতাধিক পাঠকের পাঠানো বই মন্তব্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুর রহমান ও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা খুলনার সোহেল নওরোজ। আজিজুর রহমান সশরীরে উপস্থিত হয়ে এবং সোহেল নওরোজ প্রতিনিধির মাধ্যমে পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রকমারি ডটকমের টিম লিডার কাজী কাউসার আহমেদ সুইট, চ্যানেল আই অনলাইনের ইনপুট এডিটর ফাহমিদা আখতার, অনলাইন জার্নালিস্ট তানজীমা এলহাম বৃষ্টি, নাসিমুল শুভ, এরশাদ আলী প্রমুখ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কাজী কাউসার আহমেদ সুইট বলেন, মেলা থেকে বইপ্রেমীরা যেন আরও বই কিনতে পারেন সেই লক্ষ্যে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আমাদের এই আয়োজন। প্রতি সপ্তাহে দুইজন পাঠক রিভিউ লিখে জিতে নিতে পারেন পুরস্কার কুপন। কুপনের মাধ্যমে তারা পছন্দের বই কিনতে পারবেন রকমারি ডটকম থেকে।

Reneta

আয়োজনে অংশ নিয়ে চ্যানেল আই অনলাইনের ইনপুট এডিটর ফাহমিদা আখতার বলেন, ‘বই পড়ার প্রতি পাঠকের আগ্রহ বৃদ্ধি করাই আমাদের লক্ষ্য। প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বইপ্রেমী পাঠককে পছন্দের আরও বই কেনার সুযোগ করে দিতেই রকমারি ডটকমকে সঙ্গে নিয়ে আমাদের ক্ষুদ্র প্রয়াস। পাঠকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে আমাদের প্রচেষ্টা সফল হচ্ছে।’

কাজী কাউসার আহমেদ সুইট জানান, এই প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে মেলা থেকে কেনা বইয়ের উপর মন্তব্য লিখে [email protected] ঠিকানায় মেইল পাঠাতে হবে। মেইল থেকে প্রতি বৃহস্পতিবার লটারির মাধ্যমে দুজন বিজয়ী বেছে নেওয়া হয়। বিজয়ী দুজনকে দেওয়া হয় রকমারি ডটকমের সৌজন্যে ৭৫০ টাকার বুক কুপন। এই কুপন দিয়ে পছন্দের যে কোনো বই কেনা যাবে রকমারি ডটকম থেকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬

ইংল্যান্ডের কাউন্টির আদলে ঘরোয়া ক্রিকেটের কাঠামো তৈরির উদ্যোগ বিসিবির

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT