চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের ঈদ আয়োজন: ৭ দিনে ১০ টেলিফিল্ম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ১৬, মে ২০১৯
বিনোদন
A A

উৎসব মানেই চ্যানেল আইয়ের বাহারি আয়োজন। এই আয়োজন দর্শকদের মাঝে ঈদের আনন্দ বাড়িয়ে দেয় আরও বহুগুণ। চ্যানেল আইয়ের দর্শকদের আগ্রহের অন্যতম প্রধান দিক হচ্ছে নাটক ও টেলিছবি।

প্রতিবারের মতো এবারও ৭ দিনব্যাপী চ্যানেল আই সাজিয়েছে ফাটাফাটি ঈদ অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানগুলো নির্মাণ করেছেন বাংলাদেশের দর্শকদের কাছে অতি পরিচিত, সমাদৃত, নন্দিত সকল লেখক ও নির্মাতারা এবং এগুলোতে অভিনয় করেছেন জনপ্রিয় তারকারা। এ ঈদে চ্যানেল আই দেখাবে ১০টি টেলিফিল্ম। এগুলো প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত।

‘নটি ফর্টি’ টেলিছবির একটি দৃশ্য…

ঈদের ২য় দিন বিকেল আড়াইটায় প্রচার হবে টেলিফিল্ম ‘তাহার সহিত বসবাস’। মেজবাহউদ্দিন সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। এতে অভিনয় করেছেন আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ।

ফারিয়া হোসেনের রচনায় টেলিফিল্ম ‘তোমারি প্রেমে প্রতিদিন’ প্রচার হবে ঈদের ৩য় দিন বিকেল আড়াইটায়। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, মেহজাবিন চৌধুরী প্রমুখ।

‘স্পট রাইটার’ টেলিফিল্মটিতে অভিনয় করেছেন দম্পতি মোশাররফ করিম, জুঁই করিম, নাবিলা প্রমুখ। আকাশ রঞ্জনের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন শামীম জামান। প্রচার হবে ঈদের ৩য় দিন বিকেল সাড়ে চারটায়।

মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘বুকভরা ভালোবাসা‘তে অভিনয় করেছেন তৌসিফ, শবনম ফারিয়া, মুকিত জাকারিয়া প্রমুখ। প্রচার হবে ঈদের ৪র্থ দিন দুপুর আড়াইটায়।

Reneta

টেলিফিল্ম ‘নটি ফর্টি’। রচনায় ড. মইনুল খান ও পরিচালনায় সাজ্জাদ সুমন। অভিনয়ে তৌকির আহমেদ, তানিয়া আহমেদ, রওনক হাসান, অহনা, ফারুক আহমেদ, রোজি সিদ্দিকি প্রমুখ। দেখানো হবে ঈদের ৪র্থ দিন বিকাল সাড়ে চারটায়।

সাদিয়া ইসলাম মৌ অভিনীত ‘পক্ষ-বিপক্ষ’ টেলিফিল্মটি রচনা করেছেন বদরুল আনাম সৌদ এবং পরিচালনা করেছেন আরিফ খান। এ টেলিফিল্মে আরো অভিনয় করেছেন, মাহফুজ আহমেদ, নীলাঞ্জনা নীলা, ইরফান সাজ্জাদ প্রমুখ। প্রচার হবে ঈদের ৫ম দিন দুপুর ২টা ৩৫ মিনিটে।

টেলিফিল্ম ‘সেদিনও বিকেল ছিল’। পান্থ শাহরিয়ারের রচনায় এটি পরিচালনা করেছেন খন্দকার আলমগীর। অভিনয়ে আফজাল হোসেন, সুমাইয়া শিমু, সেতু, মুনিয়া প্রমুখ। প্রচার হবে ঈদের ৫ম দিন বিকাল সাড়ে ৪টায়।

আবু হায়াত মাহমুদ রচনা ও পরিচালনা করেছেন টেলিফিল্ম ‘হাসির পাত্র’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, কচি খন্দকার, ফারুক আহমেদ, ডলি জহুর, তারিক স্বপন প্রমুখ। দেখানো হবে ঈদের ৬ষ্ঠ দিন দুপুর আড়াইটায়।

টেলিফিল্ম ‘ভোরের ট্রেন’। রচনায় মাসুম শাহরিয়ার এবং পরিচালনা করেছেন সাইদুর রহমান রাসেল। অভিনয়ে সূবর্ণা মোস্তফা, আাঁখি প্রমুখ। প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন দুপুর সাড়ে চারটায়।

টেলিফিল্ম ‘চুল তার কবেকার’ রচনা ও পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয়ে মিশু সাব্বির, সারিকা, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আজম খান প্রমুখ। দেখানো হবে ঈদের ৭ম দিন রাত পৌনে আটটায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অহনাআফজাল হোসেনঈদ ২০১৯ঈদ আয়োজনকচি খন্দকারচঞ্চল চৌধুরীজুঁই করিমডলি জহুরতানিয়া আহমেদতারিক স্বপনতৌকির আহমেদতৌসিফনাদিয়া আহমেদনাবিলাফারুক আহমেদমাহফুজ আহমেদমুকিত জাকারিয়ামুনিয়ামেহজাবিন চৌধুরীমোশাররফ করিমরওনক হাসানলিড বিনোদনশবনম ফারিয়াসুমাইয়া শিমুসূবর্ণা মোস্তফাসেতু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

‘আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে’

মে ২, ২০২৬

বৃষ্টি দেখে ‘পরিকল্পনা’ বদলায় নিউজিল্যান্ড

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় বাসের ধাক্কায় কৃষক নিহত

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির পর ৭৩৫টি ল্যাপটপে আগুন, গ্রেপ্তার ৩

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরুর শঙ্কা রয়েছে: ইরান

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT