চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই‘র সাবেক প্রতিনিধি মুরাদের বাবার ইন্তেকাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৬ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৭
জনপদ, সিরাজগঞ্জ
A A
বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান

বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান

চ্যানেল আই‘র সাবেক লন্ডন প্রতিনিধি এম এ আর মুরাদের বাবা বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান মকুল (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২ মাস ২৮ দিন অসুস্থ থাকার পর রোববার ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

ঈদুল ফিতরের পরের দিন তিনি হার্ট অ্যাটাক করেন। পরে তাকে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়। সেখান থেকে ১ ডিসেম্বর তাকে ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালে নেয়া হলে সেখানে শেষ নি:শ্বাস ত্যাগ করেন রোনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাকে দেখতে হাসপাতালে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও স্বাস্থ্যমন্ত্রী মো: নাসিমসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় তার চিকিৎসা সহায়তার জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫ লাখ টাকা ও হাসপাতালে ফ্রিতে চিকিৎসা সহায়তা দেয়ার ব্যবস্থা গ্রহণ করেন।

বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমানকে দেখতে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে গিয়েছিলেন

বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান মকুল ১৯৫৪ সালের ১০ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার চর টেংরাইল গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি মহান মুক্তিযু্দ্ধে শহীদ ক্যাপ্টেন মুনসুর আহমেদের নির্দেশে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জা এবং আনোয়ার হোসেন রজুর অধীনে তিনি ৭ নম্বর সেক্টরে পলাশ যুব শিবিরে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন।

Banglabid

তিনি ১৯৭২ সালে কামারখন্দ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ১৯৮৬-৯০ পর্যন্ত তিনি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ৯০-৯৬ সালে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। মোঃ হাবিবুর রহমান মকুল ১৯৯৬- ২০০৩ সালে জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। তবে তার বর্ণাঢ্য জীবনে ৭৫ পরবর্তী সময়ে জেল, অত্যাচার সহ্য করতে হয়েছে। শেষ দিন পর্যন্ত তিনি মানবাধিকার কমিশনের উপজেলা সভাপতি ও আওয়ামী

বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমানকে দেখতে হাসপাতলে ওবায়দুল কাদের

লীগের সহ- সভাপতির দায়িত্ব পালন করেন। তার চিকিৎসার খরচ যোগাতে পরিবার এখন নিঃস্ব হয়ে পড়েছে।

তার মরদেহ আগামী বুধবার দেশে আনার কথা রয়েছে। নিহত বীর মুক্তিযোদ্ধার প্রথম নামাজের জানাজা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে  ‍দ্বিতীয় জানাজা সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় শেষে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। তার মৃত্যুতে চ্যানেল আই পরিবার গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাহস মোস্তাফিজের কণ্ঠে সঞ্জীব চৌধুরীর গান

পরবর্তী

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে আবারও হত্যার হুমকি

পরবর্তী
অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে আবারও হত্যার হুমকি

মিরপুরের ক্রিকেট মাঠে ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরমুখী হচ্ছেন ক্রিকেটাররা

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT