ফুটবল

চ্যানেল আই’তে টানা দ্বিতীয় সাফজয়ী বীরকন্যারা

সাফজয়ী নারী ফুটবল দল চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফিরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফজয়ী নারী ফুটবল দল ট্রফি নিয়ে দেশে ফিরছে, উল্লাসে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় শিরোপাজয়ী বাংলাদেশ ফুটবল দল এসেছে চ্যানেল আই ভবনে। মঙ্গলবার বেলা ১১টার কিছু পর বাফুফের বাসে বীরকন্যারা চ্যানেল আই প্রাঙ্গণে পৌঁছান।

গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। টানা দ্বিতীয়বার সাফ জিতে পরদিন ঢাকায় পৌঁছানোর পর মেয়েদের সংবর্ধনা দিয়ে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে মতিঝিলে বাফুফে ভবন পর্যন্ত নিয়ে যাওয়া হয়।

সেদিনই চ্যাম্পিয়নদের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঘোষণার ১১ দিনের মাথায় চেক বুঝেও পেয়েছেন সাবিনা খাতুনরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাফজয়ী মেয়েদের জন্য ২০ লাখ টাকা এবং বাফুফে দেড় কোটি টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে। এছাড়া গত ২ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাসভবন যমুনায় মেয়েদের দলকে সংবর্ধনা দিয়েছেন।

বিষয়:আনজিলা দশরথ রঙ্গশালা নেপাল ফাইনাল বাফুফে বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…