চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোটে কাবু রিয়াল-পিএসজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

পায়ের পেশিতে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের হামেস রদ্রিগেজ। ফলে আগামী মাসে হতে যাওয়া ব্রাজিলের বিপক্ষে কলম্বিয়ার প্রীতি ম্যাচে এ মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

দুই বছর ধারে বায়ার্ন মিউনিখে খেলে আসার পর রিয়ালের হয়ে মাঠে নেমে প্রথম ম্যাচেই চোট পান রদ্রিগেজ। লা লিগায় গত শনিবার রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র করে জিনেদিন জিদানের দল।

ক্লাবের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে রদ্রিগেজের ডান পায়ে চোট পাওয়ার কথা জানায় রিয়াল। সেরে উঠতে কতদিন লাগবে তা অবশ্য জানানো হয়নি। আগামী রোববার লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে তার খেলার কোনো সম্ভাবনা নেই।

Banglabid

আগামী ৭ সেপ্টেম্বর আমেরিকায় কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে কলম্বিয়া। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, ওই ম্যাচের আগে রদ্রিগেজের সেরে ওঠার সম্ভাবনা খুব একটা নেই।

এদিকে, রিয়ালের মতো চোট সমস্যায় পড়েছে পিএসজি। গত রোববার তুলুজের বিরুদ্ধে খেলতে নেমে পায়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন কাইলিয়ান এমবাপে ও এডিনসন কাভানি। দু’জনের কেউ পরে আর মাঠে নামতে পারেননি। যদিও এই দুইজন না থাকায় ম্যাচে কোনো সমস্যা হয়নি। ৪-০ গোলে তুলুজকে উড়িয়ে দেয় ফরাসি চ্যাম্পিয়নরা।

কিন্তু এমবাপে ও কাভানির চোট গুরুতর। যার ফলে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন কাভানি। আর এক মাসেরও বেশি সময় খেলতে পারবেন না এমবাপে।

Reneta

কয়েকটি লিগ ম্যাচ তো বটেই, কাভানি-এমবাপে মিস করবেন সেপ্টেম্বরে হওয়া জাতীয় দলের বেশকিছু ম্যাচও। লিগ ম্যাচের পাশাপাশি পিএসজির চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচও মিস করতে পারেন দুজনে।

এমবাপে-কাভানির সাথে একই ম্যাচে ইনজুরিতে পড়া ডিফেন্ডার আবদু দিয়ালোকে অবশ্য শঙ্কামুক্ত ঘোষণা করেছেন ডাক্তাররা। ডান চোখে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। পরের ম্যাচ থেকে খেলতে পারবেন দিয়ালো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেপিএসজিরদ্রিগেজরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নোয়াখালীর হাতিয়ায় ট্রলারসহ ৭ জেলে অপহরণ

পরবর্তী

নজরুল রোজায় আছেন, পূজায়ও আছেন: ফেরদৌস আরা

পরবর্তী

নজরুল রোজায় আছেন, পূজায়ও আছেন: ফেরদৌস আরা

শেষকৃত্য অনুষ্ঠানে বিজেপি সাংসদসহ ১১ জনের ফোন চুরি

সর্বশেষ

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

”যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সংকট”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

একটি গামছা, চারটি মরদেহ: রংপুরে ৪ হত্যার রহস্যে যা বলছে পুলিশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT