চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোখ বার্সায়, চুক্তি নবায়নের আলাপ থামিয়েছেন নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ণ ০৪, এপ্রিল ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের আলাপ থামিয়ে দিয়েছেন নেইমার। কারণ সেই পুরনো স্বপ্ন, ফের বার্সেলোনায় ফিরবেন। লিওনেল মেসির ন্যু ক্যাম্পে থেকে যাওয়ার আভাস দেয়া সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার একদিনের মাথায় নেইমারকে ঘিরে এমন খবর জানাচ্ছে মার্কা।

নেইমার আশা করছেন মেসি বার্সায় থেকে যাবেন। প্রিয় বন্ধুর সাথে ফের জুটি বাধার আশার পালে তাতে হাওয়া লেগেছে ব্রাজিল তারকার। আসছে জুনে আঁতুড়ঘর বার্সার সাথে মেসির চুক্তি শেষ হয়ে যাচ্ছে। গত মৌসুমে রাগে-ক্ষোভে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে পরে আরেক মৌসুম থেকে গেলেও চুক্তি নবায়নের বিষয়ে এখনও মুখে কুলুপ আর্জেন্টাইন মহাতারকার।

নতুন সভাপতি হুয়ান লাপোর্তা মেসিকে বার্সায় রেখে দিতে পারবেন, এমন আশা সকলের। ক্লাবের সর্বকালের সেরা খেলোয়াড়টির সঙ্গে কর্তাদের বরফ গলা অধ্যায় শুরু হয়েছে বলেও স্প্যানিশ গণমাধ্যমে খবর। সেটিতে চোখ রাখছেন নেইমার। মেসি কী করেন তা দেখেই নিজের গন্তব্য বাছবেন তিনি। তাই আটকে দিয়েছেন পিএসজির চুক্তি নবায়নের আলোচনা।

Banglabid

২৯ বছর বয়সী নেইমার তিন বছর আগে বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর একাধিকবার তার ন্যু ক্যাম্পে ফেরার গুঞ্জন উঠেছে। মেসির সাথে ফের জুটি বাধতে চান, সেটি গোপন রাখেননি কখনও। মেসিও তাকে ফেরত পেতে চান, গোপন নয় সেটিও। জোর চেষ্টা চালিয়ে বার্সা পেরে ওঠেনি পিএসজির সাথে। বেড়েছে অপেক্ষা।

চুক্তি নবায়ন বা আলোচনা আটকে দেয়ার খবরের মাঝে নেইমারের মাঠে ফেরা অবশ্য সুখকর হয়নি। লাল কার্ড দেখেছেন, সঙ্গে পিএসজি হেরে টেবিলের দুইয়ে নেমে গেছে।

চোট কাটিয়ে দুমাস পর প্রথমবার শুরুর একাদশে খেলতে নেমে ফ্রেঞ্চ টেবিলের শীর্ষে থাকা লিলের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে শেষ মুহূর্তে লাল কার্ড টেনে এনেছেন ব্রাজিলিয়ান তারকা। গত একবছরে তৃতীয় লাল তার!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিবার্সামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লঞ্চে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

পরবর্তী

জর্ডানের সাবেক প্রিন্স হামজা ‘গৃহবন্দি’

পরবর্তী

জর্ডানের সাবেক প্রিন্স হামজা ‘গৃহবন্দি’

সাভারে ঝুটের গোডাউন আগুনে পুড়ে ছাই

সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতল ইংল্যান্ড

আগস্ট ২১, ২০২৬

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT