বিশ্বকাপের সেরা গোলরক্ষক থিবো কোর্তোয়া চেলসির অনুশীলন থেকে নিজেকে দূরে রাখছেন। বিবিসিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, কোর্তোয়া রিয়ালে যোগ দেয়ার পথে আছেন বলেই সোমবার চেলসির অনুশীলনে আসেননি।
বিবিসির খবরে বলা হয়েছে, ২৬ বছর বয়সী এই বেলজিয়ান তারকা কখন চেলসিতে ফিরবেন সেটি ক্লাব জানে না।
ব্লুজদের সঙ্গে কোর্তোয়ার চুক্তি হয় সেই ২০১১ সালে। এরপর ধারে অ্যাটলেটিকো মাদ্রিদেও খেলেছেন।
রাশিয়া বিশ্বকাপই কোর্তোয়াকে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে। তার দক্ষতায় ভর করে বেলজিয়াম এবার তৃতীয় হয়।
চেলসির হয়ে এই গোলরক্ষক ১৫৪টি ম্যাচ খেলেছেন।
কোর্তোয়ার বিষয়ে চেলসি কোচ সারি বলেছেন, ‘এখন পর্যন্ত সে আমাদের গোলরক্ষক। ভবিষ্যতে কী হবে জানি না। এটা তার উপর নির্ভর করছে। তবে আশা করছি সে আমাদেরই থাকবে।’









