ফুটবল

চেলসির টানে বার্সাকে ‘না’ বলেছেন উইলিয়ান

চেলসির টানে বার্সাকে ‘না’ বলেছেন উইলিয়ান

চেলসিতে খেলা চালিয়ে যাবেন বলে বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ব্রাজিলের উইলিয়ান। তিনি নিজেই এ কথা জানিয়েছেন।

২৯ বছর বয়সী এই উইঙ্গার চেলসিতে অনেকদিন ধরে খেলছেন। চলতি বছর দলবদলের ভিড়ে শোনা যায়, বার্সা তাকে পেতে চাইছে। এতদিন বাদে নিজেই সেটি নিশ্চিত করলেন।

ইএসপিএন ব্রাজিলকে উইলিয়ান বলেন, ‘আমি সব সময় পরিষ্কার করে বলেছি চেলসিতেই খেলতে চাই। বার্সাই একমাত্র ক্লাব যারা আমাকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছিল।’

শুধু বার্সা নয়, ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদও তাকে পেতে চেয়েছিল। তবে তারা বার্সার মতো অফিসিয়াল প্রস্তাব দেয়নি।

চেলসির প্রতি নিজের দায়বদ্ধতার কথা উল্লেখ করে উইলিয়ান বলেন, ‘আমার মাথায় শুধু খেলা চালিয়ে যাওয়ার বিষয়টি আছে। যতক্ষণ ক্লাব আমাকে না ছাড়ে আমি খেলে যাব।’

বিষয়:উইলিয়ান চেলসি বার্সা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…