চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেলসির ঘরে প্রিমিয়ার লিগ শিরোপা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৪ পূর্বাহ্ণ ১৩, মে ২০১৭
স্পোর্টস
A A

অপেক্ষাটা আর বাড়তে দেয়নি চেলসি। দুই ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। শুক্রবার রাতে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের মাঠে একমাত্র গোলে জিতে চ্যাম্পিয়নশিপ পুনরুদ্ধার করেছে অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে দারুণ ফুটবল খেলে কেবল গোলটাই পাচ্ছিল না চেলসি। শেষদিকে ম্যাচের ৮২ মিনিটে পেদ্রোর বদলি মিচি বাতসুয়াই জয়সূচক গোলটি এনে দেন। স্প্যানিশ ডিফেন্ডার সিজার আসপিলিকুয়েতার পাসে জাল খুঁজে নেন তিনি। তাতেই ব্লুজদের ইতিহাসের ষষ্ঠ প্রিমিয়ার লিগ শিরোপার উল্লাসে মেতে ওঠে কস্তা-ফ্যাব্রেগাসরা।

শুক্রবারের জয়ে ৩৬ ম্যাচে চেলসির পয়েন্ট দাঁড়াল ৮৭তে। এক ম্যাচ কম খেলে টটেনহ্যাম হটস্পার ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল। তারা বাকি তিন ম্যাচ জিতলে আর চেলসি পরের দুম্যাচ হারলেও পয়েন্টের ব্যবধান ঘুচবে না। তাইতো গত ১৩ বছরের মধ্যে পঞ্চমবার ইপিএল শিরোপার উল্লাসে মাতার সুযোগ একটু আগেভাগেই এল চেলসির জন্য।

ব্লুজদের শিরোপা এনে দেওয়ার পাশাপাশি ইতালিয়ান কোন্তে কোচ হিসেবেও দারুণ এক কীর্তি গড়েছেন। মাত্র চতুর্থ কোচ হিসেবে প্রিমিয়ার লিগে প্রথম মৌসুমেই দলকে শিরোপা এনে দিলেন তিনি। হোসে মরিনহো (২০০৪-০৫), কার্লো আনচেলত্তি (২০০৯-১০) ও ম্যানুয়েল পেল্লেগ্রিনির (২০১৩-১৪) কাতারে নাম লেখালেন তিনি। গত বছরের আগস্টে চেলসির দায়িত্ব নেওয়ার আগে সিরি আ’তে টানা তিন মৌসুমে জুভেন্টাসকে শিরোপা জিতিয়ে এসেছেন কোন্তে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগচেলসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারি অনুষ্ঠানের ব্যানার ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে নেই পাকুয়েতা, ফিরছেন রাফিনহা

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লাখো মানুষের অংশগ্রহণে আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানে খামেনির জানাজা আজ

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT