চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেন্নাইকে হারিয়ে শেষ চারে গোকুলম কেরালা

নাজিম আল শমষেরনাজিম আল শমষের
৬:০২ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: যেখানে ড্র হলেই চলতো, সেখানে জয় দিয়েই গ্রুপপর্ব শেষ করলো ভারতের শ্রী গোকুলম কেরালা এফসি। স্বদেশি দল ও বর্তমান লিগ চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসিকে ২-০ গোলে হারিয়ে নিশ্চিত করলো শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের শেষ চারও।

গ্রুপ ‘বি’ থেকে গোকুলম সেরা হয়েই শেষ চারে যাচ্ছে কিনা সেটা এখন পর্যন্ত নিশ্চিত না। কারা হবে চট্টগ্রাম আবাহনী ও মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী সেটা জানা যাবে এমএ আজিজ স্টেডিয়ামে শনিবারের দ্বিতীয় ম্যাচের পর। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে মুখোমুখি হবে মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসি ও বাংলাদেশের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। চেন্নাইয়ের বিপক্ষে গোকুলম জয় পাওয়ায় কিংসদের জন্য এই ম্যাচটা হয়ে উঠেছে বাঁচা-মরার।

অপরাজিত গোকুলমের পয়েন্ট ৭। সঙ্গে গোল ব্যবধানে এগিয়ে আছে ৪ গোলে। দুই ম্যাচে তেরেঙ্গানুর পয়েন্ট ৪, গোল ব্যবধান ২। আর বসুন্ধরার পয়েন্ট ৩, গোলের গড়ে তারা আছে ঋণাত্মক অবস্থায়। বসুন্ধরার সঙ্গে তেরেঙ্গানু ৩-০ গোলের ব্যবধানে জয় পেলে হয়ে যাবে গ্রুপ সেরা। সেক্ষেত্রে সেমিতে তাদের প্রতিপক্ষ হবে মোহনবাগান। ড্র করলে হবে রানার্সআপ, তখন প্রতিপক্ষ হবে মোহনবাগান। অর্থাৎ, বসুন্ধরার জন্য জয় ছাড়া আর কোনো পথ খোলা নেই।

চেন্নাই-গোকুলম ম্যাচের জয়সূচক দুই গোলই এসেছে প্রথমার্ধে। খেলার অষ্টম মিনিটে ম্যাচে প্রথম গোলের দেখা পায় গোকুলম। হেনরি কিসেক্কার শট চেন্নাই গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি শটে লাল রামাইয়ার দিকে বল বাড়িয়ে দেন উগান্ডা জাতীয় দলের খেলোয়াড়। আলতো শটে গোল তুলে নেন গোকুলম ফরোয়ার্ড।

তিন মিনিট বাদে এবার গোলখাতায় নাম লেখালেন হেনরি কিসেক্কা। নাথানিয়েল গার্সিয়ার স্পটকিক মানব দেয়াল ভেঙ্গে পৌঁছে যায় কিসেক্কার পায়ে। খালি পা ছুঁয়ে গোল করার কাজটাই করেছেন কিসেক্কা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোকুলম কেরালা এফসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অনার্সে বাংলা-ইতিহাস-দর্শন বিভাগ ‘বাদ দেওয়া’ প্রশ্নে যা জানালেন শিক্ষামন্ত্রী

জুন ৯, ২০২৬

বাড়ছে বিজেপি ঘনিষ্ঠতা, দুঃসময়ে মমতার সঙ্গ ছাড়ছেন দেব?

জুন ৯, ২০২৬

মোসাদ্দেকের রাঙানো প্রত্যাবর্তনে অজিদের সামনে বাংলাদেশের ২৮৪

জুন ৯, ২০২৬

বিশ্বকাপের আগেরদিন প্রস্তুতি ম্যাচে নামবেন মেসি

জুন ৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT