চুয়াডাঙ্গায় ২ দিনব্যাপি সাধু বাউল মিলন মেলা শুরু

চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী সাধু বাউল মিলন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
চুয়াডাঙ্গায় ২ দিন ব্যাপি সাধু বাউল মিলন মেলা শুরু হয়েছে। চুয়াডাঙ্গার তালতলা গ্রামে তরিকতে বাইত এ মেলার আয়োজন করে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা সাধু, বাউল ও ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ওই এলাকা।
চুয়াডাঙ্গার তালতলা গ্রামে বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে সাধু বাউল মিলন মেলা। মিলন মেলায় আসা সাধু, বাউল ও ভক্তদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছেন আয়োজকরা।
বৃহস্পতিবার মিলন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






