চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসর মাতিয়ে আর বাড়ি ফেরা হলো না পেহেলী ভৈরবীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২৬
বিনোদন
A A

মাত্র ১৭ বছর বয়স। এই বয়সেই বাউল গানের আসরে নিজের কণ্ঠে মুগ্ধ করতেন শ্রোতাদের। মাজারে মাজারে, উরসের অনুষ্ঠানে গান গেয়ে ধীরে ধীরে পরিচিতি পাচ্ছিলেন তরুণ বাউলশিল্পী পেহেলী ভৈরবী। কিন্তু যে মঞ্চে গান শুনিয়ে মানুষের ভালোবাসা কুড়িয়েছিলেন, সেই অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথই হয়ে উঠল তাঁর জীবনের শেষ যাত্রা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকার বৈরাগী বাজারে হযরত ছাবাল শাহ (রহ.)-এর মাজারের অনুষ্ঠানে গান পরিবেশন করেন পেহেলী ভৈরবী। অনুষ্ঠানে যাওয়ার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সবাইকে আমন্ত্রণ জানিয়ে তিনি লিখেছিলেন, “আসসালামু ওয়ালাইকুম…! আজকে ০৬/০৮/২০২৬ ইং প্রোগ্রামে যাবো বিশ্বনাথ নদার রামপাশা, বৈরাগী বাজার, হযরত ছাবাল শাহ মাজারে। আশপাশে যারা আছেন, আজকে দাওয়াত রইলো। ধন্যবাদ।”

সেটিই হয়ে থাকে তাঁর জীবনের শেষ সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট।

শুক্রবার সকালে অনুষ্ঠান শেষে বাসে করে কিশোরগঞ্জের ভৈরবে নিজের বাড়িতে ফিরছিলেন এই তরুণ শিল্পী। পথে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল স্লিপার কোচের সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, কিশোরগঞ্জের ভৈরব থানার চন্ডিবের এলাকার বাবুল মিয়ার মেয়ে পেহেলী ভৈরবী ওই দুর্ঘটনায় নিহত নয়জনের একজন।

সিলেটের স্থানীয় সংবাদমাধ্যম থেকে জাতীয় সংবাদেও পেহেলী ভৈরবীর মৃত্যুর সংবাদটি প্রকাশ করেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে বাউল ও লোকসংগীত অঙ্গনে। সহশিল্পীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেন।

Reneta

শিল্পী মুন লেখেন, জীবনের অনিশ্চয়তা যেন আবারও নির্মমভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল এই ঘটনা। মানুষের মুখে হাসি ফোটাতে, গান শোনাতে দূর-দূরান্তে ছুটে বেড়ানো একজন শিল্পীর শেষ পথচলা যে এমন হবে, তা কেউ কল্পনাও করেননি।

অন্যদিকে শিল্পী এসকে সুমনও শোক প্রকাশ করে লেখেন, ঘুম ভেঙে পেহেলী ভৈরবীর মৃত্যুর খবর শুনে তিনি স্তব্ধ হয়ে গেছেন। সবাইকে তাঁর আত্মার মাগফিরাতের জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওরশপেহেলী ভৈরবীবাউলবাউলশিল্পীমাজারশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

আগস্ট ৭, ২০২৬

ঘুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোপনে কর্মস্থল ছাড়লেন বন কর্মকর্তা

আগস্ট ৭, ২০২৬

এআই কি সত্যিই ‘ভাবে’ বা ‘বোঝে’? সতর্ক থাকার পরামর্শ গবেষকদের

আগস্ট ৭, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে ঘরে ও বাইরে করণীয়

আগস্ট ৭, ২০২৬
ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে ডা. শফিকুর রহমান এমপি

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার দেরি করছে কেন, জামায়াত আমিরের প্রশ্ন

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT