লন্ডন থেকে ফিরে চুপিসারে আবার কলকাতায় গেলেন ঢালিউডের কিং খান শাকিব খান। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’র শুটিং শেষে লন্ডন থেকে ঢাকায় ফেরেন শাকিব। এরপর হঠাৎ করে খুব গোপনে গত শুক্রবার রাতে উড়াল দেন কলকাতার উদ্দেশ্যে।
‘শিকারী’র’ কোনো শিডিউল না থাকার পরও নিজের কিছু ব্যক্তিগত কাছ সাড়তে শাকিব কলকাতায় গেছেন। তবে কোন ব্যক্তিগত কাজ সারতে তিনি কলকাতায় তা গণমাধ্যমকে জানাননি এ অভিনেতা।
তবে ঢালিউড পারায় শোনা যাচ্ছে, ‘শিকারী’র পর শাকিব আরো একটি যৌথ প্রযোজনার সিনেমার অফার পেয়েছেন। আর তাই কলকাতার নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গেই তার কলকাতা সফর। তবে সব গুঞ্জন শেষ হবে শাকিব কলকাতার ফেরার পর তিনি গণমাধ্যমকে কী জানান তার ভিত্তিতে।
অবশ্য যৌথ প্রযোজনা ছবিতে অভিনয় করতে যেয়ে দেশীয় ছবিতে শাকিব শিডিউল দিতে না পারায় পরিচালকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এদিকে শাকিবের দীর্ঘদিনের নায়িকা অপু বিশ্বাসও চুক্তিবদ্ধ হওয়া কোনো ছবিতে শুটিং করছে না তিনি। অনেকে বলছেন, শাকিবের ওপর অভিমান করে তিনি সিনেমার অন্তরালে চলে গেছেন।








