চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিলির জয়ে লাভ হল আর্জেন্টিনারও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ণ ২২, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

কোপা আমেরিকার গ্রুপপর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে চিলি। বাংলাদেশ সময় শনিবার সকালে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে গত দুই আসরের চ্যাম্পিয়নরা। চিলির এ জয়ে ধুঁকতে থাকা আর্জেন্টিনারও কোয়ার্টার ফাইনালে যাওয়ার সমীকরণ সহজ হল!

সালভাদরে হোসে ফুয়েনজালিডার গোলে প্রথমে লিড নেয় চিলি। এনার ভ্যালেন্সিয়া ইকুয়েডরকে সমতায় ফেরানোর পর দ্বিতীয়ার্ধে অ্যালেক্সিস সানচেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

শনিবার ম্যাচের অষ্টম মিনিটে ফুয়েনজালিডার গোল করে চিলিয়ানদের উল্লাসে মাতান। পরে ২৬তম মিনিটে সমতা টানে ইকুয়েডর। চিলি গোলরক্ষক ইকুয়েডরের মেন্দেজকে ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ বাজান। স্পটকিকে গোল করে সমতায় টানেন ভ্যালেন্সিয়া।

মধ্যবিরতির পরপরই আবারও লিড নেয় চিলি। ৫১তম মিনিটে সানচেজের গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়া নিশ্চিত করে তারা।

নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হার এড়াতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে শেষ আটে পা রাখবে চিলি। অন্যদিকে গ্রুপপর্বের শেষ ম্যাচে জাপানের মুখোমুখি হবে টানা দুই হারে বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে যাওয়া ইকুয়েডর।

এবারের আসরে তিন গ্রুপ থেকে দুটি করে শীর্ষ দল কোয়ার্টার ফাইনালে যাবে সরাসরি। আর তিন গ্রুপ মিলিয়ে তৃতীয় সেরা দুটি দলও শেষ আটে পা রাখবে। দুই ম্যাচ থেকে আর্জেন্টিনার পয়েন্ট মাত্র ১। তাতে শেষ ম্যাচে কাতারকে হারাতে পারলেই শেষ আটে যাওয়া সহজ হয়ে যাবে লিওনেল মেসিদের।

Reneta

প্যারাগুয়ে ২ পয়েন্ট নিয়ে মেসিদের গ্রুপে আপাতত তিন নম্বরে রয়েছে। শেষ ম্যাচে প্যারাগুয়ে যদি কলম্বিয়ার কাছে হেরে যায়, আর আর্জেন্টিনা কাতারকে হারায়, তবে কোনো হিসাব ছাড়াই শেষ আটে যাবে মেসিরা। সেখানে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে দুদলই যদি নিজ নিজ ম্যাচে জয় পায়, তবুও কোয়ার্টারে যাওয়ার সুযোগ থাকছে আলবিসেলেস্তেদের। সেক্ষেত্রে সামনে আসবে তিন গ্রুপের মধ্যে সেরা দুই তৃতীয় দলে থাকার হিসাব।

‘সি’ গ্রুপের তিনে থাকা জাপানের পয়েন্ট ১, গোল ব্যবধান (-)৪। অন্যদিকে আর্জেন্টিনার গোল ব্যবধান (-)২। ফলে আর্জেন্টিনার সমান ৪ পয়েন্ট হলেও (নিজ নিজ ম্যাচে যদি আর্জেন্টিনা ও জাপান জয় পায়) গোল ব্যবধান ঘুচিয়ে এশিয়ান দলটির শেষ আটে যাওয়া অনেকটাই জটিল! শেষ ম্যাচে জাপানের প্রতিপক্ষ আবার তুলনামূলক শক্তিশালী ইকুয়েডর। তাতে কাতারকে হারাতে পারলে সহজেই কোয়ার্টারে যাবে আর্জেন্টিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকোপা আমেরিকা-২০১৯চিলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘কঙ্কালের মতো দেখতে’, গায়িকাকে ঘিরে নেটিজেনদের মন্তব্য!

আগস্ট ২, ২০২৬
ছবি: বিবিসি।

‘দ্রুত’ চুক্তির শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল ট্রাম্পের

আগস্ট ২, ২০২৬

ব্রাজিলে সাও পাওলোর সাবেক ফুটবলারকে গুলি করে হত্যা

আগস্ট ২, ২০২৬

দ্রোহযাত্রায় যুক্ত হয় সকল শ্রেণি পেশার মানুষ

আগস্ট ২, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আলোচনা

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT