বিনোদন

চিরনিদ্রায় শায়িত হলেন নয়ীম গহর

চিরনিদ্রায় শায়িত হলেন নয়ীম গহর

চিরনিদ্রায় শায়িত হলেন স্বাধীনতা পদকজয়ী প্রখ্যাত গীতিকার,নাট্যকার ও ঔপন্যাসিক নয়ীম গহর। উত্তরা ৩ নাম্বার সেক্টরে নামাজে জানাযা শেষে তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

মঙ্গলবার রাত সোয়া একটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

‘জন্ম আমার ধন্য হলো মাগো’ ‘নোঙ্গর তোলো তোলো’র মতো কালজয়ী দেশাত্মাবোধক গানের গীতিকার নয়ীম গহর।

গানে গানে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যুগিয়েছেন তিনি। তারপরও তিনি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট গ্রহন করেননি। স্বাধীনতা পরবর্তী সময় থেকে তিনি অনেকটাই প্রচারবিমুখ জীবন পার করেছেন। ২০১২ সালে তিনি লাভ করেন স্বাধীনতা পদক।

হৃদরোগসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগের কারণে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রখ্যাত এই গীতিকারের মরদেহ তার উত্তরার বাসায় নেয়া হলে শোকে ভেঙ্গে পড়েন তার স্বজনরা। শেষবারের মতো তাকে দেখতে ভীড় করেন তার ভক্ত শ্রোতরা।

বিষয়:গীতিকার নয়ীম গহর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…