চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত ভালোবাসার ম্যারাডোনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ২৭, নভেম্বর ২০২০
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। বুয়েন্স আয়ার্সে পরিবার এবং অল্পকিছু কাছের মানুষের উপস্থিতিতে আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়কের শেষকৃত্য সম্পন্ন করা হয়।

বিবিসি খবর দিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের বেল্লা ভিস্তায় মা-বাবার করবের পাশে সমাহিত করা হয়েছে ফুটবল-ঈশ্বরকে। ম্যারাডোনার অন্ত্যেষ্টিক্রিয়ার নানা প্রক্রিয়ায় দুই ডজনের মতো কাছের বন্ধু-স্বজন উপস্থিত ছিলেন।

বুধবার ৬০ বছর বয়সে চিরবিদায় নিয়েছেন ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা। হার্ট অ্যাটাকে হয়েছে শেষটা। এরপর থেকে বিশ্বজুড়ে চলছে মহানায়ক হারানোর মাতম। শোকবার্তা, স্মরণীকায় ছেয়ে গেছে সর্বত্র।

ম্যারাডোনাকে সর্বজনের শ্রদ্ধা জানাতে সুযোগ করে দিয়েছিল আর্জেন্টিনা। প্রেসিডেন্সিয়াল ভবন কাসা রোসাদায় রাখা হয়েছিল কিংবদন্তির কফিন। বৃহস্পতিবার সেখানে নামে অশ্রুসিক্ত ভক্তের ঢল। কিংবদন্তিকে শেষবার সশরীরে শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন সকলে।

প্রেসিডেন্টের আবাসস্থল কাসা রোসাদা। যার সম্মানে লড়েছেন, সেই আর্জেন্টিনার পতাকায় মোড়ানো ছিল কফিনটি। ওপরে কিংবদন্তির গল্প লেখা ১০ নম্বর দুটি জার্সি। আলবিসেলেস্তেদের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের নায়ক-অধিনায়ক ফুটবল জাদুকর ম্যারাডোনা চিরঘুমে শুয়ে ছিলেন কফিনে। এখন শায়িত মাটিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাডিয়েগো ম্যারাডোনানাপোলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

আকাশে মেঘের আনাগোনা, সামনে টানা বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ৫, ২০২৬

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT