চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিরনিদ্রায় শায়িত কুয়েতের আমির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A

কুয়েতের প্রধান কবরস্থান সুলাইবিখাত কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ।

মঙ্গলবার ৯১ বছর বয়সে মারা যান তিনি। এরপরই দেশটির মন্ত্রিসভা তার সৎভাই ৮৩ বছর বয়স্ক শেখ নওয়াফ আল আহমেদকে নতুন আমির বলে ঘোষণা করা হয়েছে।

বুধবার কুয়েতের বৃহত্তম ও প্রধান কবরস্থান সুলাইবিখাত কবরস্থানে দাফন করা হয়।

কুয়েতের আমির শেখ সাবাহ আহমদ আল-সাবাহের নিকটস্থ পরিবারের সদস্যরা দাফনের জন্য লাশ নিয়ে যাওয়ার আগে বিলাল বিন রাবাহ মসজিদে জানাজা করা হয়।

এর আগে শেখ সাবাহের মরদেহ আমেরিকা থেকে কুয়েত এয়ারওয়েজের বিমানে পৌঁছাইলে সেখানে তার ভাই, কুয়েতের নতুন নেতা শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবেহ এবং বেশ কয়েকজন কর্মকর্তা ও সুরক্ষা বাহিনী কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানিয়েছে, মরহুমের আমিরের মরদেহ মসজিদে জানাজার জন্য নিয়ে যাওয়ার জন্য দুপুর ২টা থেকে বেশ কয়েকটি রাস্তা বন্ধ রাখা ছিল।

Reneta

আমিরের মরদেহ কেবল আত্মীয়দের উপস্থিতিতে কবরস্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার আমিরের কবরটি জনসাধারণের জন্য দেখার জন্য উন্মুক্ত থাকবে।

সারাদেশের মসজিদগুলিতে আমিরের জন্য প্রার্থনা করা হবে।

শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ জুলাই মাসে অসুস্থ হয়ে পড়ার পর তাকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছিল। তার অসুস্থতা কী ছিল – তা প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় শেখ সাবাহ মারা যান।

তার মৃত্যুতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, জর্ডানের বাদশা আবদুল্লাহ, ও আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মতো নেতারা শোক প্রকাশ করেছেন।

 

শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ ২০০৬ সাল থেকে কুয়েতের আমির ছিলেন, এবং তার আগে ৫০ বছর ধরে দেশটির পররাষ্ট্রনীতির তত্বাবধান করেছেন। মধ্যপ্রাচ্যের কূটনীতির ক্ষেত্রে তার সক্রিয় ভূমিকার কারণে তাকে ‘ডীন অব আরব ডিপ্লোম্যাসি’ বলা হতো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুয়েতের আমিরচিরনিদ্রায় শায়িত
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT